রাশিয়ায় মস্কোতে সবচেয়ে বড় সবজি প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মস্কো অঞ্চলের কৃষক আলেকজান্ডার চুসভ তার জমিতে চাষ করা ৯৬৯ কেজি ওজনের একটি বিশাল কুমড়া প্রদর্শন করে সেরা পুরস্কার জিতেছেন। এটি রাশিয়ায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ার নতুন রেকর্ড ‍সৃষ্টি করেছে।

কৃষক আলেকজান্ডার চুসভ ছয় মাসেরও বেশি সময় ধরে কুমড়াটি চাষ করেন। তিনি এর আগেও সবচেয়ে বেশি ওজনের সবজির রেকর্ড গড়ে ছিলেন।

আলেকজান্ডার চুসভ বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিজ্ঞানভিত্তিক সবজি চাষ করেছি। শুরুটা হয় সবচেয়ে ভালো বীজ থেকে। এরপর আসে সঠিক কৃষি প্রযুক্তি, যেখানে প্রতিটি প্রক্রিয়া প্রতিদিন নজরদারি করা হয়। সবজি গাছে প্রয়োজনমতো তাপ এবং পানি দেয়া হয়। এছাড়া গাছের সর্বমোট অবস্থার ওপর ধারাবাহিক তদারকি করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। ফলে প্রত্যাশিত ফলন পাওয়া যায়।’

রাশিয়ায় এবারের সবচেয়ে বড় সবজি প্রদর্শনীতে ৩ হাজারেরও বেশি কৃষক অংশগ্রহণ করে।