আজ ৩১ জানুয়ারি। ১৯৪৯ সালের এই দিনে এনবিসি চ্যানেলে প্রথমবারের মতো প্রচারিত হয়েছিল দিনের বেলার ধারাবাহিক নাটক বা ‘সোপ অপেরা’। আইরনা ফিলিপসের লেখা ‘দিস আর মাই চিলড্রেন’ নামক সেই নাটকটি মাত্র এক মাস স্থায়ী হলেও এটিই ছিল বর্তমানের দীর্ঘমেয়াদী টেলিভিশন সিরিজগুলোর পথিকৃৎ। বিনোদন জগতের এই মাইলফলক ছাড়াও আজকের দিনটি দাসপ্রথা বিলোপ, বিজ্ঞান ও বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৮৪৯ : ব্রিটেনে কর্ন আইন বাতিল করা হয়।
১৮৬৫ : যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনী পাস হয়।
১৮৭৬ : মার্কিন যুক্তরাষ্ট্র সব আদিবাসীকে সংরক্ষিত এলাকায় (রিজার্ভেশন) চলে যাওয়ার নির্দেশ দেয়।
১৯১৭ : জার্মানি নিরপেক্ষ দেশের জাহাজেও ইউ-বোট হামলা চালানোর ঘোষণা দেয়।
১৯৪৩ : স্তালিনগ্রাদে সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে জার্মান সেনারা।
১৯৪৯ : যুক্তরাষ্ট্রে প্রথম দিনের বেলার টেলিভিশন ধারাবাহিক সম্প্রচার শুরু হয়।
১৯৫০ : মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হাইড্রোজেন বোমা তৈরির প্রকল্পে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেন।
১৯৬১ : মার্কিন রকেটে মহাকাশে পাঠানো একটি শিম্পাঞ্জিকে জীবিত উদ্ধার করা হয়।
১৯৭১ : অ্যাপোলো-১৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।
জন্ম
১৭৯৭ : ফ্রানৎস শুবের্ট, অস্ট্রীয় সুরকার।
১৯১৯ : জ্যাকি রবিনসন, মার্কিন ক্রীড়াবিদ।
১৯২৩ : নরম্যান মেইলার, মার্কিন লেখক।
১৯৩৭ : ফিলিপ গ্লাস, মার্কিন সুরকার।
১৯৮১ : জাস্টিন টিম্বারলেক, সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা।
মৃত্যু
১৯৩৩ : জন গ্যালসওয়ার্দি, ব্রিটিশ সাহিত্যিক।
১৯৫৬ : এ এ মিলনে, ব্রিটিশ লেখক।












