আজ ১৭ জানুয়ারি। ১৯৫৩ সালের আজকের দিনে নিউইয়র্কের জেনারেল মোটরস অটোরামা প্রদর্শনীতে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছিল কিংবদন্তি গাড়ি ‘শেভ্রোলেট করভেট’। দৃষ্টিনন্দন এই স্পোর্টস কারটি দেখার জন্য সেদিন প্রায় ৪৫ হাজার মানুষ ভিড় করেছিল, যা সামলাতে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয়। শুরুতে এটি কেবল প্রদর্শনীর জন্য তৈরি করা হলেও ব্যাপক জনপ্রিয়তার কারণে পরে বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হয়। এছাড়াও আজকের দিনটি ক্যাপ্টেন জেমস কুকের অ্যান্টার্কটিকা বৃত্ত অতিক্রম এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকের মতো আরো অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৭৭৩ : ক্যাপ্টেন জেমস কুক প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা বৃত্ত অতিক্রম করেন।

১৮৯৩ : মার্কিন অভ্যুত্থানে হাওয়াইয়ের রানী লিলিওকালানি ক্ষমতাচ্যুত হন এবং রাজতন্ত্রের অবসান ঘটে।

১৯১২ : রবার্ট স্কট তার দলবল নিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছান।

১৯২০ : মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মদ পান ও বিক্রয় নিষিদ্ধ হবার আইন কার্যকর হয়।

১৯৪৫ : সোভিয়েত সেনাবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে জার্মান বাহিনীকে বিতাড়িত করে।

১৯৪৬ : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯৫৩ : নিউইয়র্কের এক প্রদর্শনীতে বিখ্যাত স্পোর্টস কার ‘শেভ্রোলেট করভেট’ প্রথমবার উন্মোচিত হয়।

১৯৯১ : উপসাগরীয় যুদ্ধে ইরাকের ওপর মিত্রবাহিনী ব্যাপক বিমান হামলা বা অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু করে।

জন্ম

১৯৬২ : জিম ক্যারি, কানাডীয় কৌতুকাভিনেতা ও অভিনেতা।

১৯৪২ : মোহাম্মদ আলী, মার্কিন মুষ্টিযোদ্ধা।

১৯৩১ : জেমস আর্ল জোন্স, মার্কিন অভিনেতা।

১৯২২ : বেটি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

১৮৯৩ : রাদারফোর্ড বি হেইস, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।