আজ ২ ডিসেম্বর। ১৮২৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো ‘মনরো ডকট্রিন’ ঘোষণা করেন। এ নীতিতে বলা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় কোনো বিষয়ে আর হস্তক্ষেপ করবে না। তবে পুরো পশ্চিম গোলার্ধ তাদের প্রভাবের আওতায় থাকবে। একই দিনে বিভিন্ন দেশে যুদ্ধ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। আবার জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৭৫৫ : দক্ষিণ উপকূলের এডস্টোন বাতিঘর দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডে ধ্বংস হয়।
১৮০২ : ব্রিটেন সুরিনাম অঞ্চল নেদারল্যান্ডের কাছে বিক্রি করে।
১৮০৪ : প্যারিসে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
১৮২৩ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো ‘মনরো মতবাদ’ ঘোষণা করেন।
১৮৫৯ : দাসপ্রথা বিরোধী জন ব্রাউনের দণ্ড ভার্জিনিয়ায় কার্যকর হয়।
১৯৪২ : শিকাগো বিশ্ববিদ্যালয়ে এনরিকো ফের্মির নেতৃত্বে প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া সম্পন্ন হয়।
জন্ম
১৯২৩ : মারিয়া কাল্লাস, মার্কিন সংগীতশিল্পী।
১৯৩৯ : হ্যারি রেইড, মার্কিন রাজনৈতিক নেতা।
১৯৪৬ : জিয়ানি ভারসাচে, ইতালীয় ফ্যাশন ডিজাইনার।
১৯৮১ : ব্রিটনি স্পিয়ার্স, মার্কিন সংগীতশিল্পী।
১৯৮৩ : অ্যারন রজার্স, মার্কিন খেলোয়াড়।
মৃত্যু
১৫৪৭ : হার্নান কর্তেস, স্প্যানিশ অভিযাত্রী।
১৮১৪ : মার্কি দ্য সাদ, ফরাসি লেখক ও দার্শনিক।












