আজ ২ ফেব্রুয়ারি। ১৯৯০ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ওপর থেকে দীর্ঘ ৩০ বছরের নিষেধাজ্ঞা তুলে নেন। ঐতিহাসিক এ সিদ্ধান্তের মাধ্যমে বর্ণবাদ প্রথা বিলুপ্তির সূচনা হয়। একই সঙ্গে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারামুক্তির পথ সুগম হয়। এছাড়া ১৯২২ সালের এই দিনে জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস ‘ইউলিসিস’ প্রকাশিত হয়েছিল। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১১৪১ : লিংকনের যুদ্ধে সম্রাজ্ঞী মাতিল্ডার অনুগত বাহিনীর হাতে বন্দি হন ইংল্যান্ডের রাজা স্টিফেন।
১৩৪৯ : লন্ডনে ব্ল্যাক ডেথে প্রতিদিন অন্তত ২ শতাধিক মানুষের দাফন হতে থাকে।
১৭০৯ : পাঁচ বছর পর নির্জন দ্বীপ থেকে উদ্ধার হন নাবিক আলেকজান্ডার সেলকির্ক। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়েই ‘রবিনসন ক্রুসো’ উপন্যাসটি লেখা হয়।
১৮৪৮ : গুয়াদালুপে হিডালগো চুক্তির মাধ্যমে মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটে।
১৯২০ : এস্তোনিয়া রাশিয়া থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯২২ : বিশ্ববিখ্যাত সাহিত্যিক জেমস জয়েসের কালজয়ী উপন্যাস ‘ইউলিসিস’ প্যারিস থেকে প্রকাশিত হয়।

১৯৩৫ : অপরাধীদের শনাক্ত করতে প্রথমবারের মতো পলিগ্রাফ বা মিথ্যা ধরার যন্ত্র ব্যবহার করা হয়।
১৯৯০ : আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৯৩ : স্লোভাকিয়ার সঙ্গে বিচ্ছেদের পর চেক প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন ভাকলাভ হাভেল।

জন্ম
১৮৯৫ : জর্জ হ্যালাস, মার্কিন ক্রীড়াবিদ।
১৯০৫ : আইন র‍্যান্ড, মার্কিন লেখক।
১৯২৭ : স্ট্যান গেটজ, মার্কিন সংগীতশিল্পী।
১৯৫২ : পার্ক গিউন হে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
১৯৭৭ : শাকিরা, কলম্বিয়ান সংগীতশিল্পী।

মৃত্যু
১৯৭০ : বার্ট্রান্ড রাসেল, দার্শনিক।
১৯৯৫ : ফ্রেড পেরি, টেনিস খেলোয়াড়।
১৯৯৬ : জিন কেলি, অভিনেতা ও নৃত্যশিল্পী।