আজ ১ জানুয়ারি। বছর শুরুর দিন হিসেবে নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী আজকের দিনটি। এছাড়াও ১৯৯৯ সালের এই দিনে ইউরোপীয় ইউনিয়নের ১১টি দেশে ইলেকট্রনিক লেনদেনের মাধ্যম হিসেবে ‘ইউরো’ মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এটি বিশ্ব অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। এছাড়া রানি ভিক্টোরিয়ার ভারত সম্রাজ্ঞী হিসেবে ঘোষণাসহ বিখ্যাত ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টাইমস’ এর প্রকাশনা শুরুর মতো ঘটনাগুলো এই দিনটিকে চিরস্মরণীয় করে রেখেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
৪৯ : রোমান সম্রাট ক্লডিয়াস তার ভাতিজি আগ্রিপিনাকে বিয়ে করেন।
১৫০২ : পর্তুগিজ নাবিকেরা রিও ডি জেনেইরো আবিষ্কার করেন।

১৭৮৫ : লন্ডনে প্রথম ‘দ্য টাইমস’ পত্রিকা প্রকাশিত হয়।
১৮০৪ : ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে হাইতি।
১৮৬৩ : যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করতে মুক্তিদাস ঘোষণা জারি করেন আব্রাহাম লিংকন।

১৮৭৭ : রানি ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়।
১৮৯৬ : এক্স-রে আবিষ্কারের ঘোষণা দেন জার্মান পদার্থবিদ ভিলহেল্ম রন্টগেন।
১৯০১ : অস্ট্রেলিয়া কমনওয়েলথ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৯৯ : ইউরোপীয় ইউনিয়নের ১১টি দেশে ইলেকট্রনিক লেনদেনে ইউরো চালু হয়।

জন্ম
১৭৩৫ : পল রিভিয়ার, মার্কিন সামরিক কর্মকর্তা ও রূপকার।
১৮৯৫ : জে এডগার হুভার, মার্কিন সরকারি কর্মকর্তা।
১৯০৯ : ব্যারি গোল্ডওয়াটার, মার্কিন সিনেটর।
১৯১৯ : জে ডি স্যালিঞ্জার, মার্কিন লেখক।
১৯৫৬ : ক্রিস্টিন লাগার্দ, ফরাসি আইনজীবী ও রাজনীতিক।

মৃত্যু
১৯৫৩ : হ্যাঙ্ক উইলিয়ামস, মার্কিন গায়ক ও গীতিকার।