আজ ২৫ ডিসেম্বর। ৩৫২ সালের এই দিনে রোমের পোপ লিবেরিয়াস আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ক্রিসমাস মাস বা যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ উপাসনা পরিচালনা করেন। যিশুর জন্ম নিয়ে এরও আগে থেকেই উৎসব পালিত হলেও, এ ঘটনার মাধ্যমেই রোমান ক্যাথলিক ক্যালেন্ডারে ২৫ ডিসেম্বর বড়দিন হিসেবে স্থায়ী জায়গা করে নেয়। ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি আজকের দিনটি বিশ্বজুড়ে আনন্দ ও সংহতির এক অনন্য প্রতীক হয়ে আছে। এছাড়া আজকের দিনে আইজ্যাক নিউটনের জন্ম ও চার্লি চ্যাপলিনের মৃত্যুর মতো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৩৫২ : রোমে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়।
৮০০ : পোপ তৃতীয় লিও রোমান সম্রাট হিসেবে শার্লমানকে অভিষিক্ত করেন।
১০৬৬ : উইলিয়াম দ্য কনকারার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৪৯২ : ক্রিস্টোফার কলম্বাসের ফ্ল্যাগশিপ ‘সান্তা মারিয়া’ হিস্পানিওলা উপকূলে ডুবে যায়।
১৭৪১ : সেলসিয়াস তাপমাত্রা স্কেল প্রবর্তন করেন আন্দার্স সেলসিয়াস।
১৯১৪ : প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ও জার্মান সেনাদের মধ্যে ঐতিহাসিক ‘বড়দিনের যুদ্ধবিরতি’ হয়।
১৯৭৯ : সোভিয়েত বাহিনী আফগানিস্তান আক্রমণ করে।
১৯৯১ : সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন।
জন্ম
১৬৪২ : বিজ্ঞানী আইজ্যাক নিউটন।
১৮৯৯ : অভিনেতা হামফ্রি বোগার্ট।
১৯২৪ : লেখক রড সার্লিং।
১৯২৪ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী।
১৯৪৯ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
১৯৭১ : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মৃত্যু
১৯৭৭ : চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিন।
১৯৯৫ : সংগীতশিল্পী ও অভিনেতা ডিন মার্টিন।












