আজ ৮ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৩৮০ : কুলিকোভোর যুদ্ধে মস্কোর শাসক দিমিত্রি মঙ্গোলদের পরাজিত করেন।
১৫০৪ : ইতালির ফ্লোরেন্সে মাইকেলএঞ্জেলোর ভাস্কর্য ‘ডেভিড’ উন্মোচন করা হয়।
১৫১৪ : অরশার যুদ্ধে পোল্যান্ড-লিথুয়ানিয়ার সেনারা রুশদের পরাজিত করে।
১৭৬১ : ব্রিটেনের রাজা তৃতীয় জর্জ শার্লটকে বিয়ে করেন।
১৮৫৫ : ক্রিমিয়ান যুদ্ধে ফরাসি ও ব্রিটিশ বাহিনী রুশদের কাছ থেকে সেবাস্তপল দখল করে।
১৯০০ : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ছয় হাজার মানুষের মৃত্যু হয়।
১৯৪৩ : জেনারেল আইজেনহাওয়ার ইতালির আত্মসমর্পণের ঘোষণা দেন।
১৯৭৪ : মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড সাবেক প্রেসিডেন্ট নিক্সনকে ক্ষমা ঘোষণা করেন।
১৯৯১ : গণভোটের মাধ্যমে মেসিডোনিয়া যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম

১৯০৯ : এলিয়া কাজান, আমেরিকান পরিচালক ও লেখক।

১৯২৪ : ড্যানিয়েল ইনোয়ে, মার্কিন সিনেটর।

১৯৩০ : সনি রোলিনস, আমেরিকান সুরকার।

১৯৩৬ : বাডি হলি, আমেরিকান সুরকার।

১৯৬৩ : ইজি-ই, আমেরিকান সুরকার।

মৃত্যু

১৯৭৮ : কিথ মুন, ব্রিটিশ ড্রামার।

১৯৯৬ : টুপাক শাকুর, আমেরিকান র‍্যাপার।