আজ ১৩ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৫৭৪ : তুর্কি নৌবাহিনী তিউনিস দখল করে।
১৫৯৮ : স্পেনের রাজা তৃতীয় ফিলিপ মুকুট ধারণ করেন। পরবর্তীতে তার বিলাসী জীবনযাপন ও উদাসীন শাসনে স্পেনের অর্থনীতির পতন ঘটে।
১৭৫৯ : কুইবেকের 'প্লেইনস অব আব্রাহামস' যুদ্ধে ফরাসিদের পরাজিত করে ব্রিটিশ সেনারা।
১৮৪৫ : রসায়নবিদ মাইকেল ফ্যারাডে চৌম্বক ক্ষেত্রের আলোতে প্রভাব আবিষ্কার করেন, যা ‘ফ্যারাডে প্রভাব’ নামে পরিচিত।
১৮৪৭ : মার্কিন সেনাপতি উইনফিল্ড স্কট মেক্সিকো নগর দখল করেন।
১৮৮২ : ব্রিটিশ সেনারা মিশর আক্রমণ করে।
১৯০৬ : ইউরোপে প্রথমবারের মতো বিমান উড্ডয়ন হয়।
১৯০৭ : রেকর্ড সময়ে আটলান্টিক পাড়ি দিয়ে ‘লুসিটানিয়া’ জাহাজ নিউইয়র্কে পৌঁছায়।
১৯৪২ : জার্মান বাহিনী স্তালিনগ্রাদে আক্রমণ চালায়।
১৯৫৫ : সুইস আবিষ্কারক জর্জ দ্য মেসত্রাল ‘ভেলক্রো’ এর পেটেন্ট পান।
১৯৬০ : যুক্তরাষ্ট্রে আইন সংশোধন করে রেডিও ও রেকর্ড প্রচারে ঘুষ দেয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৬৫ : দ্য বিটলস প্রথম গ্র্যামি পুরস্কার অর্জন করে।
১৯৭০ : প্রথম নিউইয়র্ক ম্যারাথন অনুষ্ঠিত হয়।
১৯৭৭ : মহাকাশযান ‘স্পেস শাটল এন্টারপ্রাইজ’ এর দ্বিতীয় পরীক্ষামূলক উড্ডয়ন হয়।
১৯৮৫ : জনপ্রিয় ভিডিও গেম ‘সুপার মারিও ব্রাদার্স’ প্রথম প্রকাশিত হয়।
১৯৮৯ : দক্ষিণ আফ্রিকায় ডেসমন্ড টুটুর নেতৃত্বে সবচেয়ে বড় বর্ণবাদবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।
১৯৯৩ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপস্থিতিতে ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইৎজাক রবিন ও পিএলও নেতা ইয়াসির আরাফাত শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
জন্ম
১৬৬০ : ড্যানিয়েল ডিফো, ইংরেজ ঔপন্যাসিক।
১৮৭৪ : আর্নল্ড শ্যোনবার্গ, সুরকার ও শিল্পী।
১৮৯৪ : জে বি প্রিস্টলি, ইংরেজ লেখক।
১৯১৬ : রোয়াল্ড ডাল, ব্রিটিশ লেখক।
মৃত্যু
১৯৯৬ : টুপাক শাকুর, মার্কিন র্যাপ গায়ক।










