আজ ২৭ নভেম্বর। ১৮৯৫ সালের এই দিনে ডিনামাইট উদ্ভাবক, সুইডিশ রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড বার্নহার্ড নোবেল তার উইলের মাধ্যমে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০৯৫ : ইউরোপে খ্রিস্টানদের উদ্দেশে যুদ্ধের আহ্বান জানিয়ে পোপ আর্বান প্রথম ধর্মযুদ্ধ শুরু করেন।
১৪৭৬ : ভ্লাদ তৃতীয় ড্রাকুলা ওয়ালাখিয়ার শাসন পুনরায় ফিরে পান।
১৬৮৮ : ফ্রান্সের রাজা লুই চতুর্দশ নেদারল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৭৮ : জেমস কুক হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপে পৌঁছান।
১৮৯৫ : আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ : রুশ সরকারের পক্ষ থেকে জার্মানি ও অস্ট্রিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়।
১৯২২ : হাওয়ার্ড কার্টার তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।
১৯৪৮ : প্রথম তাৎক্ষণিক ছবি তোলার ক্যামেরা বাজারে আসে।
১৯৮৪ : যুক্তরাষ্ট্র ও ইরাক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে।
১৯৯০ : সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ইরাককে কুয়েত ছাড়ার আহ্বান জানান।
জন্ম
১৯৬০ : ইউলিয়া টাইমোশেঙ্কো, ইউক্রেনের রাজনীতিক।
১৯৫৭ : ক্যারোলিন কেনেডি, মার্কিন আইনজীবী।
১৯৫১ : ক্যাথরিন বিগেলো, মার্কিন নির্মাতা।
১৯৪২ : জিমি হেন্ডরিক্স, মার্কিন সঙ্গীতশিল্পী।
১৯৪০ : ব্রুস লি, অভিনেতা।
মৃত্যু
১৯৮১: লটে লেনয়া, অস্ট্রিয়ান গায়িকা ও অভিনেত্রী।












