আজ ১ ডিসেম্বর। ১৯৫৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান নারী রোজা পার্কস বাসে একজন শ্বেতাঙ্গ যাত্রীর জন্য আসন ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেফতার করা হয়। তার এ গ্রেফতারের ঘটনা মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে মন্টগোমারি বাস বয়কটের জন্ম দেয়। বয়কটটি একটানা ৩৮১ দিন ধরে চলেছিল। একই দিনে বিভিন্ন দেশে যুদ্ধ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। আবার জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১১৫৪ : দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৮৩ : মাত্র ২৪ বছর বয়সে উইলিয়াম পিট দ্য ইয়ংগার ব্রিটিশ প্রধানমন্ত্রী হন।
১৮৪৩ : চার্লস ডিকেন্সের 'এ ক্রিসমাস ক্যারোল' প্রকাশিত হয়।
১৯৩২ : বিবিসি বিদেশে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে।
১৯৪১ : হিটলার জার্মান সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেন।
১৯৫০ : ডুইট আইজেনহাওয়ার ন্যাটোর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত হন।
১৯৫৫ : যুক্তরাষ্ট্রের আলাবামায় বাসে আসন ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে এক নারী গ্রেফতার হন। আর এরপর শুরু হয় দীর্ঘ বয়কট।
১৯৭১ : স্ট্যানলি কুবরিকের চলচ্চিত্র ‘আ ক্লকওয়ার্ক অরেঞ্জ’ মুক্তি পায়।
১৯৮৩ : ফিফা বিশ্বকাপের মূল ট্রফি জুলে রিমে ট্রফি রিও ডি জেনিরোর সদর দপ্তর থেকে চুরি যায়।
১৯৯১ : বোরিস ইয়েলৎসিন ক্রেমলিনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন।
জন্ম
১৯৭৬ : ম্যাথিউ শেফার্ড, যুক্তরাষ্ট্রের নাগরিক।
১৯৪৫ : বেটি মিডলার, অভিনেত্রী ও গায়িকা।
১৯৪০ : রিচার্ড প্রাইর, কৌতুকাভিনেতা ও অভিনেতা।
১৮৯৬ : জর্জি ঝুকভ, সামরিক কর্মকর্তা।
১৮৪৪ : আলেকজান্দ্রা, গ্রেট ব্রিটেনের রানি।
মৃত্যু
১৯২৮ : হোসে রিভেরা, কলম্বীয় কবি ও ঔপন্যাসিক।
১৯৪৭ : গডফ্রি হ্যারল্ড হার্ডি, ব্রিটিশ গণিতবিদ।












