আজ ১৯ জানুয়ারি। ১৯৫৩ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী লুসিল বল বাস্তব জীবন এবং টেলিভিশন পর্দা— উভয় ক্ষেত্রেই এক অনন্য নজির স্থাপন করেন। সেদিন তিনি বাস্তবে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন। অন্যদিকে ঠিক একই সময়ে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘আই লাভ লুসি’ তেও তার অভিনীত চরিত্রটিও মা হয়। ‘লুসি গোজ টু দ্য হসপিটাল’ নামের সেই পর্বটি প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষ দেখেছিলেন। ধারাবাহিকটি তৎকালীন সময়ে টেলিভিশনে গর্ভাবস্থা ও মাতৃত্ব নিয়ে বিদ্যমান সামাজিক জড়তা ভাঙতে বড় ভূমিকা রেখেছিল।
এছাড়াও আজকের দিনটি ইন্দিরা গান্ধীর ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং জেমস ওয়াটের জন্মের মতো আরো অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী। একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৩৬৩ : ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড খাদ্যাভ্যাস ও পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করে আইন জারি করেন।
১৮২৫ : এজরা ড্যাগেট ও থমাস কেনসেট ‘ক্যান’ বা টিনের কৌটায় খাদ্য সংরক্ষণের পেটেন্ট করেন।
১৮৩৯ : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের এডেন বন্দর দখল করে।
১৮৮৩ : টমাস এডিসনের তৈরি ওভারহেড তারের প্রথম বৈদ্যুতিক আলোক ব্যবস্থা চালু হয়।
১৯৫৩ : জনপ্রিয় ধারাবাহিক ‘আই লাভ লুসি’ ধারাবাহিকে মা হওয়ার দৃশ্য প্রচারের মাধ্যমে ইতিহাস গড়েন লুসিল বল।
১৯৬৬ : ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
১৯৭৭ : ভারতের কুম্ভমেলায় রেকর্ড ১৫ মিলিয়ন মানুষের সমাগম ঘটে।
১৯৯৭ : দীর্ঘ ৩০ বছর পর ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত হেবরনে প্রত্যাবর্তন করেন।
জন্ম
১৯৪৬ : ডলি পার্টন, মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী।
১৯৪৩ : জ্যানিস জপলিন, মার্কিন গায়িকা।
১৮৮৯ : সোফি টয়বার-আর্প, সুইস-ফরাসি শিল্পী।
১৮০৯ : এডগার অ্যালান পো, মার্কিন লেখক।
১৮০৭ : রবার্ট ই. লি, কনফেডারেট জেনারেল।
মৃত্যু
১৫৪৭ : হেনরি হাওয়ার্ড, ব্রিটিশ কবি ও সারে-র আর্ল।
১৯৯৮ : কার্ল পারকিন্স, আমেরিকান গায়ক ও গীতিকার।
২০০০ : হেডি লামার, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও উদ্ভাবক।












