আজ ১১ জানুয়ারি। ১৮৭৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো কাঁচের বোতলে সীলগালা করে তরল দুধ সরবরাহ শুরু হয়। খাদ্য নিরাপত্তার ইতিহাসে এটি ছিল একটি বৈপ্লবিক পদক্ষেপ। এর আগে খোলা অবস্থায় দুধ বিক্রির কারণে রোগবালাই ছড়ানোর যে ঝুঁকি থাকত, এ উদ্ভাবন তা অনেকাংশেই কমিয়ে দেয়। এছাড়া ইতিহাসে আজকের দিনে মানবদেহে ইনসুলিনের প্রথম ব্যবহার ও ইউরেনাসের উপগ্রহ আবিষ্কারের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের আরো কিছু উল্লেখযোগ্য তথ্য।
উল্লেখযোগ্য ঘটনা
১৬৯৩ : ইতালির সিসিলি ও দক্ষিণাঞ্চলে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
১৭৮৭ : উইলিয়াম হার্শেল ইউরেনাসের দুই উপগ্রহ টাইটানিয়া ও ওবেরন আবিষ্কার করেন।
১৮৬৪ : লন্ডনে চারিং ক্রস স্টেশন চালু হয়।
১৮৭৮ : নিউইয়র্কে প্রথমবার ঢাকনাযুক্ত কাচের বোতলে দুধ সরবরাহ শুরু হয়।
১৯২২ : ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রথমবারের মতো মানবদেহে ইনসুলিন ব্যবহার করা হয়।
১৯৪২ : জাপান মালয়েশিয়ার কুয়ালালামপুর দখল করে।
১৯৮১ : ব্রিটিশ অভিযাত্রী দল অ্যান্টার্কটিকা অতিক্রম করে স্কট ঘাঁটিতে পৌঁছায়।
জন্ম
১৭৫৫ : আলেকজান্ডার হ্যামিল্টন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক।
১৮৪২ : উইলিয়াম জেমস, মার্কিন মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৫৮ : হ্যারি গর্ডন সেলফ্রিজ, ব্রিটিশ ব্যবসায়ী।
১৮৮৫ : এলিস পল, মার্কিন নারী ভোটাধিকার আন্দোলনের নেতা।
১৯৭১ : মেরি জে ব্লাইজ, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
মৃত্যু
১৯২৮ : থমাস হার্ডি, ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি।












