আজ ২৭ ডিসেম্বর। ৫৩৭ সালের এই দিনে কনস্টান্টিনোপলে (বর্তমান ইস্তাম্বুল) তৎকালীন বিশ্বের বৃহত্তম গির্জা হিসেবে ‘হায়া সোফিয়া’র উদ্বোধন করা হয়। বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের আমলে নির্মিত এই স্থাপত্যটি পরবর্তী সময়ে রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল, জাদুঘর ও বর্তমানে মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে এটি এখনো বিশ্ববাসীর কাছে গুরুত্ব বহন করে। এছাড়া আজকের এই দিনে আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাসহ বিজ্ঞানী লুই পাস্তুর ও কবি মির্জা গালিবের জন্মের মতো আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৫৩৭ : কনস্টান্টিনোপলে হায়া সোফিয়া পূর্বাঞ্চলীয় খ্রিস্টানদের গির্জা হিসেবে প্রতিষ্ঠিত হয়। সে সময় এটি বিশ্বের সবচেয়ে বড় গির্জা হিসেবে পরিচিতি পায়।
১৮৩১ : চার্লস ডারউইনকে বহনকারী এইচএমএস বিগল জাহাজটি দক্ষিণ আমেরিকা জরিপের উদ্দেশ্যে ইংল্যান্ড ত্যাগ করে।
১৯০৪ : লন্ডনে ডিউক অব ইয়র্ক থিয়েটারে জে এম ব্যারির নাটক ‘পিটার প্যান’ এর প্রথম মঞ্চায়ন হয়।
১৯৪৫ : ২৯টি সদস্য দেশের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯৬৮ : মহাকাশ অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসে অ্যাপোলো-৮।
জন্ম
১৭১৪ : জর্জ হোয়াইটফিল্ড, ব্রিটিশ ধর্মযাজক।
১৭৯৭ : মির্জা আসাদুল্লাহ খান গালিব, ভারতীয় কবি।
১৮২২ : লুই পাস্তুর, ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী।
১৯০১ : মারলেন ডিট্রিশ, জার্মান-আমেরিকান অভিনেত্রী।
১৯৪৮ : জেরার দেপারদ্যু, ফরাসি অভিনেতা।
মৃত্যু
১৯৯৭ : বিলি রাইট, উত্তর আয়ারল্যান্ডের প্রোটেস্ট্যান্ট আধাসামরিক নেতা।












