আজ ১৪ জানুয়ারি। ১৭৮৪ সালের আজকের দিনে কন্টিনেন্টাল কংগ্রেস প্যারিস চুক্তি অনুমোদন করে, যা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটায়। ব্রিটেনের সঙ্গে এ ঐতিহাসিক চুক্তির মাধ্যমেই তৎকালীন ১৩টি কলোনি নতুন রাষ্ট্র হিসেবে ‘যুক্তরাষ্ট্র’ নামে বিশ্ব মানচিত্রে স্বীকৃতি লাভ করে। এছাড়া আজকের দিনেই যুক্তরাষ্ট্রে প্রথম সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১২৩৬ : ইংল্যান্ডের রাজা তৃতীয় হেনরি প্রোভেন্সের এলিওনোরাকে বিয়ে করেন।
১৬৯০ : জার্মানির নুরেমবার্গে ক্ল্যারিনেট বাদ্যযন্ত্রের উদ্ভাবন হয়।
১৭৮৪ : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটিয়ে প্যারিস চুক্তি অনুমোদন করে কন্টিনেন্টাল কংগ্রেস।
১৭৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম সফল সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়।
১৯০৭ : জ্যামাইকার কিংস্টনে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।
১৯৬৬ : ডেভিড জোনস নাম পরিবর্তন করে ডেভিড বাউই নামে পরিচিত হন।
১৯৭২ : ডেনমার্কের প্রথম নারী রানি হিসেবে দ্বিতীয় মার্গ্রেথার অভিষেক হয়।

জন্ম
১৯৬৮ : এলএল কুল জে, মার্কিন র‍্যাপ সংগীতশিল্পী ও অভিনেতা।
১৯৬৩ : স্টিভেন সোডারবার্গ, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৪১ : ফে ডানাওয়ে, মার্কিন অভিনেত্রী।
১৯২৫ : ইউকিও মিশিমা, জাপানি সাহিত্যিক।

মৃত্যু
১৭৪২ : এডমন্ড হ্যালি, ব্রিটিশ জ্যোতির্বিদ।
১৮৯৮ : লুইস ক্যারল, ব্রিটিশ লেখক।
১৯৫৭ : হামফ্রি বোগার্ট, মার্কিন অভিনেতা।