আজ ১৭ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৭৪৩ : রাশিয়া-সুইডেন যুদ্ধের অবসান ঘটিয়ে ‘আবো সন্ধি’ স্বাক্ষরিত হয়।
১৭৮৮ : যুক্তরাষ্ট্রের সিনসিনাটি নগরী (তৎকালীন লসান্টভিল) প্রতিষ্ঠা করা হয়।
১৯১৭ : ইতালি অটোমান তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪০ : অ্যাডলফ হিটলার ব্রিটেনকে সম্পূর্ণ অবরোধ করার নির্দেশ দেন।
১৯৪৫ : সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। পরে ১৯৪৯ সালে নেদারল্যান্ডস স্বাধীনতার স্বীকৃতি দিলে তিনি প্রথম প্রেসিডেন্ট হন।
১৯৪৬ : জর্জ অরওয়েলের বিখ্যাত গ্রন্থ 'অ্যানিমাল ফার্ম' প্রকাশিত হয়।
১৯৬০ : গ্যাবন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। একই দিনে দ্য বিটলস দলের প্রথম সংগীত পরিবেশনা হয় জার্মানির হামবুর্গে।
১৯৬২ : বার্লিন প্রাচীর টপকে পালাতে গিয়ে পূর্ব জার্মান সৈন্যদের গুলিতে নিহত হন তরুণ পিটার ফেখটার।
১৯৬৯ : উডস্টক সংগীত উৎসবের শেষ দিনে ভোররাতে জিমি হেনড্রিক্স যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন।
১৯৭৬ : ফিলিপাইনে ভূমিকম্প ও সুনামিতে প্রায় আট হাজার মানুষের মৃত্যু।
১৯৭৮ : মার্কিন নাগরিক বেন আব্রুজ্জো, ল্যারি নিউম্যান ও ম্যাক্স অ্যান্ডারসন প্রথমবারের মতো গরম বায়ুর বেলুনে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন।
১৯৮৮ : পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৯৯ : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
জন্ম
১৭৮৬ : ডেভি ক্রকেট, আমেরিকান সৈনিক ও রাজনীতিবিদ।
১৯৪৩ : রবার্ট ডি নিরো, আমেরিকান অভিনেতা।
১৯৬০ : শন পেন, আমেরিকান অভিনেতা।
১৯৭৭ : থিয়েরি অঁরি, ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
মৃত্যু
১৯৮৭ : রুডলফ হেস, হিটলারের সাবেক সহযোগী।










