আজ ১৮ ডিসেম্বর। ১৯১২ সালের এই দিনে এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক দাবি করেছিলেন, তিনি মানুষের এক বিলুপ্ত প্রজাতির ফসিল খুঁজে পেয়েছেন। ‘পিল্টডাউন মানব’ নামের এই ফসিলটি সে সময় বিবর্তনের নিখোঁজ যোগসূত্র হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তবে কয়েক দশক পর এটি বিশ্বের অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক জালিয়াতি হিসেবে প্রমাণিত হয়। ইতিহাসের এমন সব বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে আজকের এই দিনটি। এছাড়াও নানা রাজনৈতিক ও বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয়েছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৬২১ : পার্লামেন্ট সর্বসম্মতভাবে প্রটেস্টেশন গ্রহণ করে।
১৭৭৩ : নিউজিল্যান্ডের কুইন শার্লট সাউন্ডে গ্রাস কোভে সংঘর্ষে ক্যাপ্টেন জেমস কুকের অভিযানের নয় সদস্য নিহত হন।
১৮৪৯ : উইলিয়াম বন্ড টেলিস্কোপের সাহায্যে চাঁদের প্রথম ছবি তোলেন।
১৮৯২ : চাইকোভস্কির বিখ্যাত ব্যালের গান ‘দ্য নাটক্র্যাকার সুইট’ প্রথমবারের মতো পরিবেশিত হয়।
১৯১২ : ব্রিটেনে পিল্টডাউন মানবের জীবাশ্ম আবিষ্কারের ঘোষণা দেয়া হয়, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।
১৯১৬ : প্রায় নয় মাসের যুদ্ধ শেষে ভার্দুন যুদ্ধে জার্মান বাহিনীর পরাজয় ঘটে।
১৯৫৬ : ফুটবলে প্রথম ব্যালন ডি’অর জেতেন স্ট্যানলি ম্যাথিউস।
১৯৬৩ : পিঙ্ক প্যান্থার চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জন্ম
১৮৭৮ : যোসেফ স্তালিন, সোভিয়েত ইউনিয়নের শাসক।
১৮৭৯ : পল ক্লে, সুইস-জার্মান চিত্রশিল্পী।
১৯৪৬ : স্টিভেন স্পিলবার্গ, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৬৩ : ব্র্যাড পিট, মার্কিন অভিনেতা।
১৯৮০ : ক্রিস্টিনা আগুইলেরা, মার্কিন পপসংগীতশিল্পী।

মৃত্যু
১৯৯৭ : ক্রিস ফার্লি, মার্কিন কৌতুক অভিনেতা।
২০০০ : কার্স্টি ম্যাককল, ব্রিটিশ গীতিকার ও সংগীতশিল্পী।