আজ ১৪ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৮১২ : নেপোলিয়নের মস্কো আক্রমণের সময় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়।
১৮১৪ : ফ্রান্সিস স্কট কি তার বিখ্যাত কবিতা 'দ্য স্টার-স্প্যাঙ্গেলড ব্যানার' রচনা করেন, যা পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয়।

১৮৪৭: মার্কিন জেনারেল উইনফিল্ড স্কট মেক্সিকো সিটিতে প্রবেশ করেন। তার বিজয়ের ধারা এ শহরে প্রবেশের মাধ্যমে শেষ হয়। আর এভাবেই মেক্সিকো-আমেরিকান যুদ্ধের সামরিক পর্যায়ের সমাপ্তি ঘটে।
১৯০১ : উইলিয়াম ম্যাককিনলির মৃত্যুর পর থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৯৪৯ : ভারতের গণপরিষদ হিন্দি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করে।
১৯৫৩ : নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রথম সচিব নিযুক্ত হন।
১৯৫৬ : আইবিএম বিশ্বের প্রথম হার্ডডিস্ক সমৃদ্ধ বাণিজ্যিক কম্পিউটার ‘আরএএমএসি ৩০৫’ বাজারে আনে।
১৯৬০ : স্বাধীনতার মাত্র দশ সপ্তাহ পর সেনাবাহিনী কঙ্গোর নিয়ন্ত্রণ নেয়।
১৯৬৩ : যুক্তরাষ্ট্রে জন্ম নেয় প্রথম টিকে থাকা পাঁচ যমজ শিশু।
১৯৭৫ : আমস্টারডামে রেমব্রান্টের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য নাইটওয়াচ’ কেটে নষ্ট করা হয়।
২০০৩ : গণভোটে এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার অনুমোদন দেয়।

জন্ম

১৮৭৯ : মার্কিন সমাজ সংস্কারক মার্গারেট স্যাঙ্গার।

১৯৪০ : মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও প্রশিক্ষক ল্যারি ব্রাউন।

১৯৬৫ : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

১৯৭৩ : মার্কিন র‍্যাপ শিল্পী নাস।

১৯৮৩ : ব্রিটিশ গায়িকা ও গীতিকার অ্যামি ওয়াইনহাউস।

মৃত্যু

১৮৫২ : ব্রিটিশ সামরিক নেতা আর্থার ওয়েলেসলি, ডিউক অব ওয়েলিংটন।
১৯২৭ : মার্কিন নৃত্যশিল্পী ইসাডোরা ডানকান।
১৯৮৪ : মার্কিন অভিনেত্রী জ্যানেট গেনর।