আজ ১৪ ডিসেম্বর। ১৫৪২ সালের এই দিনে মাত্র ছয় দিন বয়সী মেরি স্কটল্যান্ডের রানী হয়েছিলেন। রাজা পঞ্চম জেমসের মৃত্যুর পর তার শিশুকন্যা মেরির হাতে রাজ্যভার যাওয়ায় সেই ঘটনা আজও আলোচিত হয়। সময়ের পরিক্রমায় এ তারিখে যুদ্ধ, রাষ্ট্রগঠন, বৈজ্ঞানিক অগ্রগতিসহ মানবিক বিপর্যয়ের আরো নানা অধ্যায় যুক্ত হয়েছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
৫৫৭ : বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।
১৫৪২ : রাজা পঞ্চম জেমসের মৃত্যুর পর মাত্র ছয় দিন বয়সে ম্যারি স্কটল্যান্ডের সিংহাসনে বসেন।
১৮১২ : নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্সের রাশিয়া অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
১৯০০ : পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি উপস্থাপন করেন।
১৯৭১ : বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী আনুমানিক ১১১১ জন বুদ্ধিজীবীকে হত্যা করে।

GK_1671021307

ছবি: সংগৃহীত
১৯৯৫ : বসনিয়া যুদ্ধের অবসানে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
১৮৯৫ : ষষ্ঠ জর্জ, যুক্তরাজ্যের রাজা।
১৯১৮ : বি কে এস আয়েঙ্গার, ভারতীয় যোগশিক্ষক।
১৯২৪ : রাজ কাপুর, ভারতীয় অভিনেতা ও পরিচালক।
১৯৩৫ : লি রেমিক, মার্কিন অভিনেত্রী।
১৯৪৭ : দিলমা রুসেফ, ব্রাজিলের প্রেসিডেন্ট।

মৃত্যু
১৪৭৬ : ভ্লাদ তৃতীয় ড্রাকুলা, ওয়ালাচিয়ার শাসক।
১৭৮৪ : স্যামুয়েল জনসন, ইংরেজ অভিধানপ্রণেতা ও সাহিত্যিক।
১৯৪৭ : স্ট্যানলি বাল্ডউইন, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৩ : ডায়না ওয়াশিংটন, মার্কিন গায়িকা ও পিয়ানোবাদক।
১৯৯৩ : মাইর্না লয়, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।