আজ ১৪ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১০৪০ : স্কটল্যান্ডের রাজা ডানকান প্রথম যুদ্ধে কাজিন ম্যাকবেথের হাতে নিহত হন।
১৪৯৮ : ক্রিস্টোফার কলম্বাস বর্তমান ভেনিজুয়েলার ওরিনোকো নদীর মোহনায় পৌঁছান।
১৮১৬ : ব্রিটেন ট্রিস্টান দা কুনহা দ্বীপ দখল করে।
১৮৮০ : ১২৪৮ সালে শুরু হওয়া বিখ্যাত কলোন ক্যাথেড্রালের নির্মাণকাজ শেষ হয়। এর নির্মাণকাজ পুরোপুরি শেষ হতে সময় লাগে ৬৩২ বছর।
১৯৪১ : ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যুদ্ধোত্তর পরিকল্পনা ঘোষণা করে। এটি বাস্তবে মূলত হিটলারবিরোধী একটি কৌশল ছিল।

১৯৪৫ : জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। একই দিনে ভিয়েতনামে ফরাসি শাসনের বিরুদ্ধে ভিয়েত মিন বিদ্রোহ শুরু হয়।
১৯৪৭ : পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম
১৯৬৬ : হলি বেরি, মার্কিন অভিনেত্রী।
১৯৫৯ : ম্যাজিক জনসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৪৫ : স্টিভ মার্টিন, মার্কিন অভিনেতা ও লেখক।

মৃত্যু
১৯৫৬ : বার্টোল্ট ব্রেখট, জার্মান নাট্যকার।
১৯৮৮ : এনজো ফেরারি, ইতালীয় গাড়ি নির্মাতা।