আজ ১ ফেব্রুয়ারি। ১৯৭৯ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে ঘরোয়াভাবে বিয়ার ও ওয়াইন তৈরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৈধতা পেয়েছিল। এতে দেশটির খাদ্য ও সংস্কৃতিচর্চায় নতুন ধারা তৈরি হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্বাক্ষরিত একটি বিলে এই সংশোধনীর ফলে শৌখিন কারিগররা বার্ষিক ১০০ গ্যালন পর্যন্ত পানীয় তৈরির অনুমতি পান। এছাড়া ১৯৪৬ সালের এই দিনে ট্রিগভে লাই জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
৭৭২ : এড্রিয়ান প্রথম ক্যাথলিক পোপ হিসেবে দায়িত্ব নেন।
১৩২৭ : কিশোর তৃতীয় এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫৮৭ : ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ তার চাচাতো বোন স্কটল্যান্ডের রানি মেরির মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেন।
১৭৯৩ : ফ্রান্স ব্রিটেন ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬১ : টেক্সাস যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গৃহযুদ্ধের সূচনা ত্বরান্বিত করে।
১৮৮৪ : অক্সফোর্ড ইংরেজি অভিধানের প্রথম খণ্ড প্রকাশিত হয়।
১৯২৪ : ব্রিটেনের লেবার সরকার আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৩৩ : চ্যান্সেলর অ্যাডলফ হিটললারের অনুরোধে জার্মান পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ।
১৯৪৬ : জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন ট্রিগভে লি।
১৯৫৮ : যুক্তরাষ্ট্র প্রথম উপগ্রহ এক্সপ্লোরার-১ উৎক্ষেপণ করে।
১৯৭৯ : যুক্তরাষ্ট্রে ঘরোয়াভাবে বিয়ার তৈরির বৈধতা পায়।
১৯৯১ : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক বর্ণবাদ প্রথা বাতিলের ঘোষণা দেন।
জন্ম
১৯০১ : ক্লার্ক গেবল, মার্কিন অভিনেতা।
১৯০১ : ল্যাংস্টন হিউজ, মার্কিন কবি।
১৯৩১ : বরিস ইয়েলৎসিন, রাশিয়ার প্রেসিডেন্ট।
১৯৬৯ : অ্যান্ড্রু ব্রাইটবার্ট, মার্কিন রাজনৈতিক প্রকাশক।
১৯৬৯ : গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিনার ফুটবলার।
মৃত্যু
১৮৫১ : মেরি শেলি, ঔপন্যাসিক।
১৯৬৬ : বাস্টার কিটন, নির্বাক চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৮ : হিদার ও’রুর্ক, শিশু অভিনেত্রী।












