আজ ৬ জানুয়ারি। ১৯৯৪ সালের এই দিনে স্কেটিং তারকা ন্যান্সি কেরিগানের ওপর এক নৃশংস হামলায় বিশ্ব ক্রীড়াঙ্গন স্তম্ভিত হয়েছিল। ডেট্রয়েটের বরফঢাকা মাঠে প্রতিদ্বন্দ্বী টনিয়া হার্ডিংয়ের সহযোগীদের দ্বারা ন্যান্সির ওপর সেই আক্রমণ আজও ফিগার স্কেটিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যান্ডাল হিসেবে পরিচিত। এছাড়া মাদার তেরেসার মানবসেবার মহান ব্রত নিয়ে কলকাতায় আগমন এবং স্যামুয়েল মোর্সের টেলিগ্রাফ যন্ত্রের প্রথম সফল প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এ দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১০১৭ : ক্যানুট দ্য গ্রেট ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১০৬৬ : ইংল্যান্ডের রাজা হিসেবে প্রথম হ্যারল্ডের রাজ্যাভিষেক ঘটে।

১৬৪৯ : ইংল্যান্ডের সংসদ বিশ্বাসঘাতকতার অভিযোগে রাজা প্রথম চার্লসের বিচার করার পক্ষে ভোট দেয়।

১৬৮১ : ইংল্যান্ডে প্রথম বক্সিং ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৭৮৪ : তুরস্ক ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক কনস্টান্টিনোপল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৩৮ : স্যামুয়েল মোর্স ও আলফ্রেড ভেইল প্রথমবারের মতো টেলিগ্রাফ যন্ত্রের সফল প্রদর্শনী করেন।

১৯১২ : নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্রের ৪৭তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

১৯২৯ : মাদার তেরেসা ভারতের দরিদ্র মানুষের সেবা করতে কলকাতায় পৌঁছান।

১৯৬৮ : নাসা চাঁদে অবতরণের উদ্দেশ্যে ‘সারভেয়ার-৭’ মহাকাশযান উৎক্ষেপণ করে।

১৯৭৪ : জ্বালানি সংকটে যুক্তরাজ্যে তিন দিনের কর্মসপ্তাহ চালু হয়।

১৯৯৪ : মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে অনুশীলনের পর স্কেটিং তারকা ন্যান্সি কেরিগান হামলার শিকার হন।

জন্ম

১৭৯৯ : জেদেদাইয়া স্মিথ, মার্কিন অভিযাত্রী।

১৯১৩ : লরেটা ইয়াং, মার্কিন অভিনেত্রী।

১৯৫৫ : রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ অভিনেতা।

১৯৬৭ : এ আর রহমান, ভারতীয় সুরকার, গায়ক ও সংগীত প্রযোজক।

১৯৮২ : এডি রেডমেইন, ব্রিটিশ অভিনেতা।

মৃত্যু

১৮৫২ : লুই ব্রেইল, ফরাসি শিক্ষাবিদ ও ব্রেইল পদ্ধতির উদ্ভাবক।

১৯১৯ : থিওডোর রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।