আজ ১৫ ডিসেম্বর। ১৯৩৯ সালের এই দিনে জর্জিয়ার আটলান্টায় মুক্তি পায় আলোচিত চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’। শহরজুড়ে উদ্যাপন আর তারকাদের উপস্থিতিতে দিনটি সাংস্কৃতিক অঙ্গণে আলাদা গুরুত্ব পায়। অভিনেত্রী ভিভিয়েন লেই, হ্যাটি ম্যাকড্যানিয়েল ও পরিচালক ভিক্টর ফ্লেমিং সহ যারা এ বিতর্কিত চলচ্চিত্রে কাজের জন্য অ্যাকাডেমি পুরস্কার জিতেছিলেন, তারা এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। সময়ের পরিক্রমায় এ তারিখে যুদ্ধ, রাষ্ট্রগঠন, বৈজ্ঞানিক অগ্রগতিসহ মানবিক বিপর্যয়ের আরো নানা অধ্যায় যুক্ত হয়েছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১২৫৬ : হুলাগু খান ইরানের আলামুতে হাসাশিনদের দুর্গ দখল ও ধ্বংস করেন।
১৪৮৮ : অভিযাত্রী বার্তোলোমেউ ডায়াস ‘কেপ অব গুড হোপ’ ঘুরে প্রথম ইউরোপীয় হিসেবে পর্তুগালে ফেরেন।
১৭৯১ : যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম দশটি সংশোধনী অনুমোদন পায়।
১৮৪০ : মৃত্যুর ১৯ বছর পর প্যারিসে নেপোলিয়ন বোনাপার্টকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
১৯১৭ : রাশিয়ার নতুন বলশেভিক সরকার ও কেন্দ্রীয় শক্তির মধ্যে যুদ্ধবিরতি হয়।
১৯৩৯ : আটলান্টায় ‘গন উইথ দ্য উইন্ড’ চলচ্চিত্রের উদ্বোধন উপলক্ষে শহরজুড়ে উদ্যাপন হয়।
১৯৭০ : সোভিয়েত মহাকাশযান ভেনেরা-৭ শুক্র গ্রহে অবতরণ করে।
জন্ম
১৮৩২ : গুস্তাভ আইফেল, ফরাসি প্রকৌশলী।
১৮৫২ : অঁরি বেকেরেল, ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৮৯২ : জে পল গেটি, মার্কিন শিল্পপতি।
১৯০৭ : অস্কার নিয়েমেয়ার, ব্রাজিলীয় স্থপতি।
১৯২৩ : ফ্রিম্যান ডাইসন, মার্কিন পদার্থবিজ্ঞানী।
মৃত্যু
১৬৭৫ : জান ভেরমিয়ার, ডাচ চিত্রশিল্পী।
১৮৯০ : সিটিং বুল, আদিবাসী নেতা।
১৯৪৩ : ফ্যাটস ওয়ালার, মার্কিন সংগীতশিল্পী।












