আজ ৩০ জুলাই। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনটি। যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে নানা আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বিভিন্ন ঘটনা দিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর তালিকা তুলে ধরা হলো—

উল্লেখযোগ্য ঘটনা

৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মানসুর প্রাচীন বাগদাদের উত্তরে নতুন বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন।

১৮১১ - মেক্সিকোর স্বাধীনতা আন্দোলনের নেতা মিগুয়েল হিদালগো স্পেনীয়দের হাতে চিহুয়াহুয়ায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হন।

১৮৬৩ - মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ঘোষণা দেন, একজন কৃষ্ণাঙ্গ বন্দী নিহত হলে প্রতিশোধ হিসেবে একজন বিদ্রোহী বন্দীকে গুলি করা হবে।

১৮৬৯ - যুক্তরাষ্ট্র থেকে ইউরোপগামী বিশ্বে প্রথম তেলবাহী জাহাজ 'দ্য চার্লস' যাত্রা শুরু করে।

১৯০৯ - ফরাসি রসায়নবিদ ইউজিন শুলার তার তৈরি চুলের রঙ দিয়ে 'লোরিয়াল' কোম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯২৮ - জর্জ ইস্টম্যান তার নিউইয়র্কের বাড়িতে টমাস এডিসনসহ অতিথিদের সামনে প্রথম রঙিন ঘরোয়া চলচিত্র প্রদর্শন করেন।

১৯৩০ - উরুগুয়ে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়।

১৯৩৫ - বিশ্বের প্রথম পেঙ্গুইন প্রকাশনা প্রকাশিত হয়, যেটি পেপারব্যাক বই বিপ্লবের সূচনা করে।

১৯৪৫ - পারমাণবিক বোমা পৌঁছে দেয়ার পর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইন্ডিয়ানাপলিস জাপানি সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এতে ৮৮০ জন নিহত হন। ধারণা করা হয়, অনেকেই হাঙরের আক্রমণে প্রাণ হারান।

১৯৬৬ - ওয়েম্বলিতে ইংল্যান্ড ৪-২ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতে নেয়। এই ম্যাচেই জিওফ হার্স্ট বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হন।

১৯৭১ - অ্যাপোলো ১৫ চাঁদের মাটিতে অবতরণ করে।

১৯৭৫ - যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়ন নেতা জিমি হফা ডেট্রয়েটের উপশহর থেকে নিখোঁজ হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

১৯৮০ - ভানুয়াতু (পূর্বতন নিউ হেব্রাইডস) ব্রিটেন ও ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮৮ - জর্ডানের রাজা হুসেইন পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রত্যাহার করে ফিলিস্তিনি মুক্তি সংস্থার হাতে ছেড়ে দেন।

১৯৯২ - ইসরায়েলের ইতিহাসে প্রথম অলিম্পিক পদক জয় করেন ইয়ায়েল আরাদ, বার্সেলোনায় জুডোতে রূপা জিতে।

জন্ম

১৮১৮ – এমিলি ব্রন্টি, ইংরেজ ঔপন্যাসিক ও ‘ওদারিং হাইটস’ এর রচয়িতা।

১৮৯৮ – হেনরি মুর, ব্রিটিশ ভাস্কর।

১৯৪৭ – আর্নল্ড শোয়ার্জেনেগার, মার্কিন অভিনেতা, রাজনীতিক ও দেহগঠক।

১৯৫৮ – কেট বুশ, ব্রিটিশ সংগীতশিল্পী ও গীতিকার।

১৯৬০ – রিচার্ড লিঙ্কলেটার, মার্কিন চলচ্চিত্র নির্মাতা।

১৯৬১ – লরেন্স ফিশবার্ন, মার্কিন অভিনেতা।

১৯৭০ – ক্রিস্টোফার নোলান, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

১৭৭১ – টমাস গ্রে, ইংরেজ কবি।

১৮৯৮ – ওটো ফন বিসমার্ক, জার্মান রাষ্ট্রনায়ক ও 'আয়রন চ্যান্সেলর' হিসেবে খ্যাত।

১৯৯২ – জো শুস্টার, মার্কিন কার্টুনিস্ট ও ‘সুপারম্যান’ এর সহ-স্রষ্টা।