আজ ৮ ডিসেম্বর। ১৯৮০ সালের এই দিনে ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও বিটলস ব্যান্ডের সাবেক তারকা জন লেননকে নিউইয়র্ক শহরে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা তখন বিশ্বজুড়ে শোকের জন্ম দেয়। এছাড়া একই দিনে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, ঐতিহাসিক পরিবর্তন ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম-মৃত্যুর ঘটনা ঘটে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৭৭৬ : স্বাধীনতা সংগ্রামের সময় জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে মার্কিন সেনারা ডেলাওয়ার নদী পেরিয়ে পেনসিলভেনিয়ায় পৌঁছায়।
১৮১৩ : ভিয়েনায় বেটোফেনের সেভেন্থ সিম্ফনি পরিবেশিত হয়।
১৯১৫ : ‘ইন ফ্ল্যান্ডার্স ফিল্ডস’ কবিতাটি প্রকাশিত হয়।
১৯৪৯ : চীনা জাতীয়তাবাদী সরকার মূল ভূখণ্ড ছেড়ে ফরমোসায় গিয়ে অবস্থান নেয়।
১৯৬৫ : বর্ণবৈষম্যবিরোধী আইন কার্যকর হয়।
১৯৮০ : নিউইয়র্কে জন লেননকে গুলি করে হত্যা করা হয়।
১৯৮৭ : যুক্তরাষ্ট্রের রোনাল্ড রেগান ও সোভিয়েত নেতা গর্বাচভ পারমাণবিক অস্ত্র কমানোর ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন।
জন্ম
১৯২৫ : স্যামি ডেভিস জুনিয়র, বিনোদনশিল্পী।
১৯৪৩ : জিম মরিসন, সংগীতশিল্পী।
১৯৬১ : অ্যান কুলটার, লেখক।
১৯৮২ : নিকি মিনাজ, গায়িকা।
মৃত্যু
১৯৮০ : জন লেনন, সংগীতশিল্পী।












