আজ ৯ ডিসেম্বর। পোল্যান্ডের প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন সলিডারিটির নেতা ছিলেন লেচ ওয়ালেসা। ১৯৯০ সালের এই দিনে শান্তিতে নোবেলজয়ী এ নেতা দেশটির প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেন। এছাড়া একই দিনে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, ঐতিহাসিক পরিবর্তন ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম-মৃত্যুর ঘটনা ঘটে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৬২৫ : ইংল্যান্ড ও নেদারল্যান্ডস সামরিক চুক্তি করে।
১৮৫৪ : আলফ্রেড টেনিসনের ‘চার্জ অব দ্য লাইট ব্রিগেড’ কবিতা প্রকাশিত হয়।
১৮৬৮ : উইলিয়াম গ্ল্যাডস্টোনের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। একই দিনে লন্ডনে প্রথম ট্রাফিক লাইট বসানো হয়।
১৯০৩ : নরওয়ে নারীদের ভোটাধিকার দেয়।
১৯০৫ : ফরাসি সংসদ ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার আইন পাস করে।
১৯১৭ : জেনারেল এডমন্ড অ্যালেনবির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী জেরুজালেম দখল করে।
১৯৩৯ : রুশ বিমান হেলসিংকিতে বোমা ফেলে।
১৯৬১ : তানগানিকা স্বাধীনতা লাভ করে নাম পরিবর্তন করে ‘তানজানিয়া’ নাম গ্রহণ করে।
১৯৭৩ : উত্তর আয়ারল্যান্ড ইস্যুতে সানিংডেলে ঐতিহাসিক চুক্তি হয়।
১৯৯০ : লেচ ওয়ালেসা পোল্যান্ডে প্রথম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পান।

জন্ম
১৯৪৬ : সোনিয়া গান্ধী, রাজনীতিবিদ ।
১৯৩৪ : জুডি ডেঞ্চ, অভিনয়শিল্পী।
১৯২৯ : জন কাসাভেটিস, অভিনেতা ও পরিচালক।
১৯১৬ : কার্ক ডগলাস, অভিনয়শিল্পী।
১৯০৬ : গ্রেস হপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গণিতবিদ।

মৃত্যু
১৯১৬ : সোসেকি নাৎসুম, জাপানি ঔপন্যাসিক।