আজ ৪ মার্চ। ১৯৩৩ সালের আজকের দিনে অর্থনৈতিক মহামন্দার চরম সংকটের মধ্যে ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে তার নেতৃত্বেই দেশ মন্দা কাটিয়ে ওঠে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করে। এছাড়া আজকের দিনটি সারা বিশ্বে স্প্যানিশ ফ্লুর প্রাদুর্ভাব এবং বেশ কয়েকজন বিশ্বনেতার ক্ষমতা গ্রহণের সাক্ষী হয়ে আছে।
এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৬৬৫ : ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৮৯ : মার্কিন কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর ঘোষণা করা হয়।
১৮৬১ : আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৯১৮ : যুক্তরাষ্ট্রের কানসাসে প্রথম স্প্যানিশ ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়, যা পরে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
১৯৩৩ : মহামন্দার প্রেক্ষাপটে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭৫ : কিংবদন্তি মূকাভিনেতা চার্লি চ্যাপলিন বাকিংহাম প্যালেসে ‘নাইট’ উপাধিতে ভূষিত হন।
১৯৮০ : রবার্ট মুগাবে জিম্বাবুয়ের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
জন্ম
১৬৭৮ : আন্তোনিও ভিভালদি, প্রখ্যাত ইতালীয় সুরকার ও বেহালাবাদক।
১৯৪৪ : ববি ওম্যাক, মার্কিন গায়ক, গীতিকার ও গিটারবাদক।
১৯৫০ : রিক পেরি, মার্কিন রাজনীতিবিদ।
১৯৬৫ : খালেদ হোসেইনি, আফগান বংশোদ্ভূত মার্কিন লেখক।
১৯৮২ : ল্যান্ডন ডোনোভান, মার্কিন ফুটবলার।
মৃত্যু
১৯৮৬ : হাওয়ার্ড গ্রিনফিল্ড, মার্কিন গীতিকার ও সুরকার।
১৯৯৪ : জন ক্যান্ডি, কানাডীয় অভিনেতা ও কৌতুকশিল্পী।









