আজ ১২ জানুয়ারি। ১৯৫৯ সালের আজকের দিনে বেরি গর্ডি মার্কিন সংগীত জগতে এক বিশাল পরিবর্তনের সূচনা করেন। তিনি প্রতিষ্ঠা করেন ‘ট্যামলা রেকর্ডস’, যা পরবর্তীতে বিশ্বখ্যাত ‘মোটাউন রেকর্ডস’ এর সঙ্গে যুক্ত হয়ে মার্কিন ইতিহাসের অন্যতম প্রভাবশালী সংগীত প্রতিষ্ঠানে পরিণত হয়। এছাড়া ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৫২৮ : গুস্তাভ প্রথম সুইডেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৯৫ : ব্রিটেনে ন্যাশনাল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ : জোসেফ ডিুগাশভিলি প্রথমবারের মতো ‘স্টালিন’ নামে স্বাক্ষর করেন।
১৯৪৮ : লন্ডনের ম্যানর পার্কে যুক্তরাজ্যের প্রথম সুপারমার্কেট চালু হয়। একই দিনে মহাত্মা গান্ধী তার জীবনের শেষ অনশন শুরু করেন।
১৯৫৯ : বেরি গর্ডি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যামলা রেকর্ডস প্রতিষ্ঠা করেন।
১৯৭২ : আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন।
১৯৯১ : কুয়েত থেকে ইরাককে সরাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেয়।

জন্ম

১৮৬৩ : স্বামী বিবেকানন্দ, হিন্দু ধর্মীয় নেতা।
১৮৯৩ : হারমান গ্যোরিং, জার্মান রাজনীতিক।
১৯৪৯ : হারুকি মুরাকামি, জাপানের কথাসাহিত্যিক।
১৯৫৪ : হাওয়ার্ড স্টার্ন, যুক্তরাষ্ট্রের রেডিও উপস্থাপক।
১৯৬৪ : জেফ বেজোস, মার্কিন উদ্যোক্তা ও আমাজন এর প্রতিষ্ঠাতা।

মৃত্যু

১৯৭৬ : আগাথা ক্রিস্টি, ব্রিটিশ রহস্য উপন্যাস লেখক।