আজ ৩০ নভেম্বর। ১৭৩১ সালের এই দিনে চীনের বেইজিংয়ে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়। মানব ইতিহাসে অন্যতম মর্মান্তিক এ প্রাকৃতিক দুর্যোগটি ৩০ নভেম্বরের পাতায় স্মরণীয় হয়ে আছে। একই দিনে বিভিন্ন দেশে যুদ্ধ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। আবার জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০১৬ : ডেনমার্কের সম্রাট কানিউট ইংল্যান্ডের সিংহাসন দাবি করেন।
১৫২৩ : আমস্টারডাম ভিন্নমতাবলম্বীদের সমাবেশ নিষিদ্ধ করে।
১৬৪৮ : পার্লামেন্টপন্থী বাহিনী ইংল্যান্ডের রাজা চার্লসকে আটক করে।
১৭৩১ : চীনের বেইজিংয়ে ভূমিকম্পে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়।
১৭৮২ : ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকারে সমঝোতা চুক্তি করে।
১৮৩৮ : মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৭২ : প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে স্কটল্যান্ড গ্লাসগোতে ইংল্যান্ডের সঙ্গে ০-০ গোলে ড্র করে।
১৯২৪ : লন্ডন থেকে নিউইয়র্কে প্রথমবারের মতো রেডিওতে চিত্র প্রেরণ করা হয়।
১৯৩৯ : সোভিয়েত বাহিনী ফিনল্যান্ড আক্রমণ করে ও হেলসিঙ্কি বোমা হামলার শিকার হয়।
১৯৪৮ : পূর্ব বার্লিনে পৃথক পৌর সরকার গঠন করে সোভিয়েত ইউনিয়ন।
১৯৬১ : কুয়েতের জাতিসংঘ সদস্যপদে সোভিয়েত ভেটো দেয়।
১৯৬৬ : ক্যারিবীয় দ্বীপ বার্বাডোস ব্রিটেন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ : রোমে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৫ জন নিহত হয়।
১৯৮২ : লন্ডনের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে চিঠি বোমা বিস্ফোরিত হয়।
১৯৯১ : যুক্তরাষ্ট্র নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নরওয়েকে হারায়।
১৯৯৫ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন উত্তর আয়ারল্যান্ড সফর করেন।
জন্ম
১৮৭৪ : উইনস্টন চার্চিল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৯৩৫ : উডি অ্যালেন, অভিনেতা ও নির্মাতা।
১৯৩৭ : রিডলি স্কট, চলচ্চিত্র পরিচালক।
১৯৬৫ : বেন স্টিলার, অভিনেতা ও নির্মাতা।
১৯৭৮ : গেল গার্সিয়া বার্নাল, অভিনেতা ও নির্মাতা।
মৃত্যু
১৯০০ : অস্কার ওয়াইল্ড, সাহিত্যিক।












