আজ ৭ জানুয়ারি। ১৬১০ সালের আজকের এই দিনে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে তার বিস্ময়কর আবিষ্কার প্রকাশ করেছিলেন। তিনি তার নিজের তৈরি দূরবীন দিয়ে আবিষ্কার করেছিলেন, বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে চারটি উপগ্রহ আবর্তিত হচ্ছে। তার এ পর্যবেক্ষণ মহাবিশ্ব সম্পর্কে তৎকালীন মানুষের প্রচলিত ধারণাকে আমূল বদলে দেয়।

গ্যালিলিওর এ যুগান্তকারী আবিষ্কারের পাশাপাশি টাইপরাইটারের পেটেন্ট লাভ ও নিকোলা টেসলার প্রয়াণসহ আরো নানা গুরুত্বপূর্ণ ঘটনা আজকের দিনটিকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৫৫৮ : ফ্রান্সের ক্যালাই শহর পুনর্দখল করে ফরাসিরা। আর এভাবেই ফ্রান্সে ইংল্যান্ডের দখল শেষ হয়।

১৬১০ : গ্যালিলিও গ্যালিলেই বৃহস্পতির চার উপগ্রহ ও নতুন নক্ষত্র পর্যবেক্ষণের ঘোষণা দেন।

১৭১৪ : হেনরি মিল টাইপরাইটারের পেটেন্ট নেন।

১৯২৭ : নিউইয়র্ক ও লন্ডনের মধ্যে প্রথম বাণিজ্যিক ট্রান্স-আটলান্টিক টেলিফোন পরিষেবা চালু হয়।

১৯৫৩ : মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান আমেরিকার হাইড্রোজেন বোমা তৈরির কথা ঘোষণা করেন।

১৯৭৯ : ভিয়েতনামের বাহিনী খেমার রুজদের হাত থেকে কম্বোডিয়ার রাজধানী নম পেন দখল করে।

১৯৯৯ : যুক্তরাষ্ট্রের সিনেটে বিল ক্লিনটনের অভিশংসন বিচার শুরু হয়।

জন্ম
১৮৪৪ : সেন্ট বার্নাদেত্তে দে লুর্দ, ফরাসি সাধ্বী।

১৮৯১ : জোরা নিল হার্সটন, মার্কিন লেখক।

১৯৫৭ : কেটি কোরিক, মার্কিন সংবাদ উপস্থাপক।

১৯৬৪ : নিকোলাস কেজ, মার্কিন অভিনেতা।

১৯৬৭ : নিক ক্লেগ, ব্রিটিশ রাজনীতিক।

মৃত্যু

১৯৪৩ : নিকোলা টেসলা, বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও বৈদ্যুতিক প্রকৌশলী।

১৯৮৮ : ট্রেভর হাওয়ার্ড, খ্যাতিমান ব্রিটিশ অভিনেতা।

১৯৯৫ : ল্যারি গ্রেসন, জনপ্রিয় ব্রিটিশ কৌতুকাভিনেতা।