আজ ৩ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১১৮৯ : রিচার্ড প্রথম ওয়েস্টমিনস্টারে ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬৫১ : অলিভার ক্রমওয়েলের বাহিনী ওরচেস্টারের যুদ্ধে ইংরেজ রাজতান্ত্রিকদের পরাজিত করে।
১৭৫২ : গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালুর সময় ১১ দিন হারিয়ে যাওয়ায় ব্রিটেনে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
১৭৮৩ : যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে।
১৮৭৮ : ব্রিটিশ প্যাডেল স্টিমার প্রিন্সেস এলিস টেমস নদীতে একটি কয়লাবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। এতে ৬৪৫ জন যাত্রী নিহত হন।
১৯৩৯ : ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়।
১৯৭১ : কাতার ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৭৬: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভাইকিং-২ সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করে।
১৯৮৪ : প্রবল টাইফুনে ফিলিপাইনে প্রায় ৪ হাজার ৩৫৩ জন নিহত ও প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হন।
১৯৯৮ : নিউইয়র্ক থেকে জেনেভাগামী একটি সুইস এয়ারলাইনসের বিমান কানাডার উপকূলে বিধ্বস্ত হয়। এতে ২২৯ যাত্রী নিহত হন।
জন্ম
১৮৭৫ : ফার্দিনান্দ পোরশে, জার্মান প্রকৌশলী ও গাড়ি নির্মাতা।
১৯৪৭ : মারিও দ্রাঘি, ইতালির সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৩ : ম্যালকম গ্ল্যাডওয়েল, কানাডীয় সাংবাদিক ও লেখক।
মৃত্যু
১৯৯১ : ফ্র্যাঙ্ক ক্যাপ্রা, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৯৪ : বিলি রাইট, ইংল্যান্ডের ফুটবলার।










