আজ ২১ জানুয়ারি। ১৯৭৬ সালের আজকের দিনে বিমান চলাচলের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়েছিল। শব্দের গতির যাত্রীবাহী বিমান ‘কনকর্ড’ এদিন প্রথমবারের মতো তার বাণিজ্যিক যাত্রা শুরু করে। লন্ডন ও প্যারিস থেকে উড্ডয়ন করে বিমানটি আধুনিক প্রযুক্তির এক অনন্য নজির স্থাপন করেছিল। এছাড়া আজকের দিনেই রুশ বিপ্লবী লেলিন ও প্রখ্যাত লেখক জর্জ অরওয়েলের প্রয়াণসহ আরো অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৭৯৩ : ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড প্যারিসে গিলোটিনে কার্যকর হয়।
১৯১৯ : ডাবলিনে সিন ফেন নিজস্ব সংসদ গঠন করে আয়ারল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।
১৯২১ : আগাথা ক্রিস্টির প্রথম উপন্যাস প্রকাশিত হয়, যেখানে আত্মপ্রকাশ ঘটে হারকিউল পয়ারোর।
১৯৭৬ : কনকর্ডের প্রথম বাণিজ্যিক উড্ডয়ন শুরু হয়।
১৯৯০ : অস্ট্রেলিয়ান ওপেনে অসদাচরণের কারণে জন ম্যাকেনরো বহিষ্কৃত হন।

জন্ম
১৯০৫ : ক্রিশ্চিয়ান ডিওর, ফরাসি ফ্যাশন ডিজাইনার।
১৯৪১ : প্লাসিদো ডোমিঙ্গো, স্পেনীয় বংশোদ্ভূত কণ্ঠশিল্পী।
১৯৫১ : এরিক হোল্ডার, মার্কিন আইনজীবী।
১৯৫৩ : পল অ্যালেন, বিনিয়োগকারী ও সমাজসেবী।
১৯৬৩ : হাকিম ওলাজুয়ান, বাস্কেটবল খেলোয়াড়।

মৃত্যু
১৯২৪ : ভ্লাদিমির লেনিন, রুশ বিপ্লবী নেতা ও সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা।
১৯৫০ : জর্জ অরওয়েল, ব্রিটিশ ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
১৯৫৯ : সিসিল বি ডিমিল, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৮৪ : জ্যাকি উইলসন, মার্কিন সোল ও আরঅ্যান্ডবি সংগীতশিল্পী।