আজ ২৪ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৫২৯ : সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট অটোমান সৈন্যবাহিনী নিয়ে ভিয়েনায় পৌঁছান।
১৬৬৪ : বর্তমান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনি শহরে অবস্থিত ডাচদের ফোর্ট অরেঞ্জ (নিউ নেদারল্যান্ড) ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে।
১৬৮৩ : ফ্রান্সের রাজা চতুর্দশ লুই আমেরিকায় তাদের দখল করা এলাকা থেকে সব ইহুদিকে বিতাড়িত করেন।
১৭৮৯ : যুক্তরাষ্ট্রে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৮৫২ : হেনরি গিফার্ড তৈরি করা বাষ্পচালিত হাইড্রোজেন ভরা এয়ারশিপ প্রথমবারের মতো ফ্রান্সের ভার্সাই থেকে উড্ডয়ন করে।
১৮৭৭ : জাপানে শিরোইয়ামার যুদ্ধে ইম্পেরিয়াল সেনারা সৎসুমা বিদ্রোহীদের পরাজিত করে।
১৯৪৩ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনী জার্মানদের কাছ থেকে স্মলেনস্ক পুনর্দখল করে।
১৯৪৮ : জাপানে হোন্ডা মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ : যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে প্রথম কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি) ফ্র্যাঞ্চাইজি চালু হয়।
১৯৫৭ : বর্ণবাদবিরোধী আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ সময় যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের লিটল রকে শৃঙ্খলা রক্ষা ও কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের স্থানীয় স্কুলগুলোতে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করতে ফেডারেল সেনা পাঠানো হয়।
১৯৬০ : যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস এন্টারপ্রাইজ’ চালু হয়।
১৯৭৩ : গিনি-বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৮০ : ইরাকি বিমান বাহিনী ইরানের খারগ দ্বীপের তেল রফতানি টার্মিনাল বোমা হামলা করে।
১৯৮২ : লেবাননে শান্তিরক্ষী হিসেবে যুক্তরাষ্ট্র, ইতালি ও ফ্রান্সের সেনারা অবস্থান নেয়।
১৯৯০ : পূর্ব জার্মানি ওয়ারশ চুক্তি থেকে সরে আসে।
১৯৯৩ : নরোদম সিহানুক পুনরায় কম্বোডিয়ার রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯৯৪ : মিয়ানমারে অং সান সু চি নেতৃত্বে গণতান্ত্রিক দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ গঠিত হয়।

জন্ম

১৮৯৬ : এফ. স্কট ফিটজেরাল্ড, মার্কিন ঔপন্যাসিক।

১৯০২ : রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।

১৯১১ : কনস্তানতিন চেরনেনকো, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট।

মৃত্যু

১৮৪৮ : ব্রানওয়েল ব্রন্টি, ইংরেজ লেখক।

১৯৯১ : ড. সিউস (থিওডর গাইসেল), মার্কিন শিশু সাহিত্যিক।