আজ ২৩ ডিসেম্বর। ১৮৮৮ সালের আজকের এই দিনে বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ প্রচণ্ড মানসিক অস্থিরতা থেকে নিজের বাম কানের কিছু অংশ কেটে ফেলেছিলেন। ধারণা করা হয়, দক্ষিণ ফ্রান্সের বন্ধু ও সহশিল্পী পল গগ্যাঁর সঙ্গে তর্কের জেরে এ কাণ্ড ঘটান তিনি। শিল্প ইতিহাসের অন্যতম আলোচিত এ ঘটনাটি ছাড়াও আজকের দিনটি প্রথম মানুষের কিডনি প্রতিস্থাপন ও ট্রানজিস্টর উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয় হয়ে আছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৬২০ : ফরাসি হুগেনটরা রাজা লুই ত্রয়োদশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৬৭২ : জ্যোতির্বিদ জিওভানি ক্যাসিনি শনি গ্রহের উপগ্রহ রিয়া আবিষ্কার করেন।
১৬৮৮ : ব্রিটেনের শেষ ক্যাথলিক রাজা জেমস দ্বিতীয় ফ্রান্সে পালিয়ে যান।
১৭৮৩ : জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান সেনাপতির পদ থেকে পদত্যাগ করেন।
১৮৮৮ : শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ নিজের বাম কানের কিছু অংশ কেটে ফেলেন।
১৯৪৭ : নিউইয়র্কে বেল ল্যাবরেটরিতে ট্রানজিস্টার আবিষ্কৃত হয়।
১৯৫৪ : ডাক্তার জোসেফ ই মারের নেতৃত্বে বোস্টনে প্রথমবারের মতো সফল মানব বৃক্ক (কিডনি) প্রতিস্থাপন করা হয়।
১৯৬৮ : মানুষ প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করে।
জন্ম
১৮০৫ : জোসেফ স্মিথ, মার্কিন ধর্মীয় নেতা।
১৮৬৭ : ম্যাডাম সি জে ওয়াকার, উদ্যোক্তা।
১৯২৯ : চেট বেকার, সংগীতশিল্পী।
১৯৩৩ : আকিহিতো, জাপানের সম্রাট।
১৯৫৫ : জোসেফ ডানফোর্ড, মার্কিন জেনারেল।
মৃত্যু
১৮৩৪ : টমাস ম্যালথাস, অর্থনীতিবিদ।
১৯৪৮ : হিদেকি তোজো, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।












