আজ ২৪ জুলাই। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিন। যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে নানা আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়সহ বিভিন্ন ঘটনা দিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর তালিকা তুলে ধরা হলো—
উল্লেখযোগ্য ঘটনা
১১৪৮ - ফ্রান্সের রাজা সপ্তম লুই দামেস্ক নগরে দ্বিতীয় ধর্মযুদ্ধের সময় অবরোধ শুরু করেন।
১২৯৮ - স্কটল্যান্ডের ফকলার্ক যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয় উইলিয়াম ওয়ালেসের সেনাবাহিনী।
১৫৩৪ - ফরাসি নাবিক জ্যাক কার্তিয়ে কানাডায় অবতরণ করে অঞ্চলটি ফ্রান্সের নামে দাবি করেন।
১৫৬৭ - স্কটল্যান্ডের রানী মেরিকে সিংহাসন ছাড়তে বাধ্য করা হয়। এক বছর বয়সী পুত্র জেমস ষষ্ঠ রাজা হন।
১৭০৪ - ইংরেজ ও ডাচ সেনারা জিব্রাল্টার দখল করে নেয়।
১৮২৩ - চিলিতে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।
১৮৪৭ - ব্রিগহ্যাম ইয়াং ও তার মরমন অনুসারীরা সল্ট লেক সিটিতে পৌঁছান।
১৮৮৬ - চীন ব্রিটিশ শাসনাধীন বার্মা দখল করে নেয়।
১৯১১ - মার্কিন অভিযাত্রী হিরাম বিংহ্যাম ইনকাদের শহর ‘মাচু পিচু’ আবিষ্কার করেন।
১৯১৭ - প্যারিসে জার্মানির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ডাচ বহিরাগত নৃত্যশিল্পী মাতা হারির বিচার শুরু হয়। পরবর্তীতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৪৪ - সোভিয়েত সেনারা মাজদানেক নাৎসি বন্দিশিবির মুক্ত করে।
১৯৭৪ - ওয়াটারগেট কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট নিক্সনকে রেকর্ড জমা দিতে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
১৯৯০ - ইরাক কুয়েত সীমান্তে সেনা মোতায়েন করলে পারস্য উপসাগরে সতর্কাবস্থায় যায় মার্কিন যুদ্ধজাহাজ।
জন্ম
১৮০২ - আলেক্সান্দ্র দুমা, ফরাসি লেখক।
১৮৯৭ - আমেলিয়া ইয়ারহার্ট, মার্কিন বৈমানিক।
১৯৬৩ - কার্ল ম্যালোন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৬৪ - ব্যারি বন্ডস, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৬৯ - জেনিফার লোপেজ, মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী।
মৃত্যু
১৮৬২ - মার্টিন ভ্যান বিউরেন, যুক্তরাষ্ট্রের অষ্টম প্রেসিডেন্ট।
১৯৮০ - পিটার সেলার্স, ব্রিটিশ অভিনেতা।










