আজ ১৮ জানুয়ারি। ১৯৪৩ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ক্লড আর উইকার্ড এক অদ্ভুত আদেশ জারি করেন। যুদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে তিনি দেশটিতে স্লাইস করা পাউরুটি বিক্রির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তবে এ সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ব্যাপক সমালোচনার মুখে মাত্র দুই মাসের মাথায় সরকার এ নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। এছাড়া আজকের দিনটি বোস্টনে যুক্তরাষ্ট্রের প্রথম ইউএফও দর্শন এবং রুডইয়ার্ড কিপলিংয়ের প্রয়াণের মতো আরো অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী। একনজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৫৩৫ : ফ্রান্সিসকো পিজারো পেরুর লিমা নগর প্রতিষ্ঠা করেন।
১৬৪৪ : বোস্টনের তীর্থযাত্রীরা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ইউএফও দেখার কথা রিপোর্ট করেন।
১৮৭১ : কাইজার প্রথম উইলহেম ও অটো ফন বিসমার্ক দ্বিতীয় জার্মান সাম্রাজ্য ঘোষণা করেন।
১৮৯৬ : নিউইয়র্কে প্রথমবারের মতো এক্স-রে মেশিনের কার্যকারিতা প্রদর্শন করা হয়।
১৯১৯ : লন্ডনে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেন্টলি মটরস লিমিটেড প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্লাইস করা পাউরুটি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হয়।
১৯৫১ : পাপুয়া নিউ গিনিতে মাউন্ট ল্যামিংটন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯৭৭ : বিজ্ঞানীরা লিজিওনিয়ার্স রোগের কারণ হিসেবে একটি অজানা ব্যাকটেরিয়া শনাক্ত করেন।
জন্ম
১৯০৪ : ক্যারি গ্রান্ট, ব্রিটিশ-মার্কিন অভিনেতা।
১৯১৩ : ড্যানি কে, মার্কিন অভিনেতা।
১৯৫২ : ভিরাপ্পান, ভারতীয় অপরাধী।
১৯৫৫ : কেভিন কস্টনার, মার্কিন অভিনেতা ও নির্মাতা।
১৯৬০ : মার্ক রাইল্যান্স, ব্রিটিশ অভিনেতা ও নাট্যপরিচালক।
মৃত্যু
১৯২৩ : ওয়ালেস রিড, মার্কিন অভিনেতা ও পরিচালক।
১৯৩৬ : রুডইয়ার্ড কিপলিং, ব্রিটিশ লেখক।
১৯৫২ : কার্লি হাওয়ার্ড, মার্কিন কৌতুকাভিনেতা।
১৯৬৩ : হিউ গেইটস্কেল, ব্রিটিশ রাজনীতিক।
১৯৮৫ : উইলফ্রিড ব্রামবেল, ব্রিটিশ অভিনেতা।
১৯৯০ : মেল অ্যাপলবি, ব্রিটিশ গায়িকা।












