আজ ১৩ জানুয়ারি, ১৪০৪ সালের এ দিনে ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি এক অদ্ভুত ফরমান জারি করেন। আইন করে আলকেমি বা সাধারণ ধাতু থেকে স্বর্ণ তৈরির প্রচেষ্টাকে নিষিদ্ধ করেন তিনি। মূলত নিজের রাজক্ষমতাকে চ্যালেঞ্জমুক্ত রাখতে ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় এ কঠোর পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এছাড়া ইতিহাসের এদিনেই বিজ্ঞানী গ্যালিলিও বৃহস্পতির চতুর্থ উপগ্রহ আবিষ্কার কিংবা চার্চ অব ইংল্যান্ডের বিবর্তনবাদ তত্ত্ব গ্রহণ বিজ্ঞান ও ধর্মীয় ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১৪০৪: ইংল্যান্ডে স্বর্ণ তৈরির চেষ্টা ঠেকাতে রসায়নচর্চা নিষিদ্ধ করা হয়।
১৬১০: গ্যালিলিও বৃহস্পতির চতুর্থ উপগ্রহ আবিষ্কার করেন।
১৮৪০: লং আইল্যান্ডের কাছে লেক্সিংটন জাহাজ পুড়ে ডুবে বহু মানুষ মারা যায়।
১৮৯৮: এমিল জোলা ড্রেইফুস কাণ্ডে ফরাসি সরকারের বিরুদ্ধে খোলা চিঠি প্রকাশ করেন।
১৯১৫: ইতালির ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯৩৮: চার্চ অব ইংল্যান্ড বৈজ্ঞানিক বিবর্তনবাদ তত্ত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
১৯৬৮: ক্যালিফোর্নিয়ার কারাগারে বন্দিদের সামনে জনি ক্যাশ গান করেন।
১৯৯১: লিথুয়ানিয়ার রাজধানীতে সোভিয়েত বাহিনীর গুলিতে বহু মানুষ মারা যায়।

জন্ম
১৯৬৯ : স্টিফেন হেনড্রি, স্কটিশ স্নুকার খেলোয়াড়।
১৯৪৯ : রাকেশ শর্মা, ভারতীয় মহাকাশচারী ও সামরিক পাইলট।
১৯০২ : জর্জি মালেনকভ, সোভিয়েত রাজনীতিক।
১৮৮৪ : সোফি টাকার, মার্কিন গায়িকা।
১৮৩২ : হোরাশিও আলজার, মার্কিন লেখক।

মৃত্যু
১৬২৫ : পিটার ব্রুগেল, চিত্রশিল্পী।
১৮৬৪ : স্টিফেন ফস্টার, গীতিকার।
১৯২৯ : ওয়ায়াট আর্প, পশ্চিমা কিংবদন্তি।
১৯৪১ : জেমস জয়েস, লেখক।
১৯৭৯ : ডনি হ্যাথাওয়ে, সংগীতশিল্পী।