পূর্ব
এশিয়ার দেশ জাপান। প্রশান্ত
মহাসাগরের বুকে জাপান সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর পর্যন্ত প্রসারিত দেশটি
মূলত একটি দ্বীপরাষ্ট্র। এতদিন বলা হতো, ৬ হাজার
৮৫২টি দ্বীপ নিয়ে দেশটি গঠিত। তবে সম্প্রতি আবার দ্বীপগুলো গুনে দেখেছে জাপান। এবারের
গণনায় উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য। এতদিন হিসাবে থাকা প্রায় সাত হাজার দ্বীপের
বাইরেও সমসংখ্যক দ্বীপের সন্ধান পেয়েছে তারা।
শুক্রবার (৩
মার্চ) সিএনএনের খবরে বলা হয়, জাপানের জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি একটি
ডিজিটাল ম্যাপ তৈরি করার জন্য দ্বীপগুলোর অবস্থান নিয়ে কাজ শুরু করে। তাদের
হিসাবেই উঠে আসে জাপানের আরো ৭ হাজার দ্বীপের অস্তিত্ব।
এর আগে ১৯৮৭ সালে জাপানের কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী দেশটিতে মোট দ্বীপ রয়েছে ৬ হাজার ৮৫২টি। তবে প্রযুক্তির অগ্রগতি এবং সূক্ষ্মতা হিসাব-নিকাশ করার ফলে জাপানের অধিকৃত মোট দ্বীপের সংখ্যা দাঁড়াল দ্বিগুণ।
জিওস্প্যাশিয়াল
ইনফরমেশন অথরিটি বলছে, কোন মানদণ্ড বা পদ্ধতিতে দ্বীপগুলো গণনা করা হবে এ বিষয়ে আন্তর্জাতিক
কোনো চুক্তি নেই। তবে এর আগে যেসব হিসাবের প্রেক্ষিতে দ্বীপের সংখ্যা হিসাব করা
হয়েছিল, এবারও ব্যবহার করা হয় একই মানদণ্ড। এ হিসাব অনুযায়ী ১০০ মিটারের বেশি
আয়তনের সব ভাসমান ভূমিকেই দ্বীপ বলে ধরে নেয়া হয়।










