আজ ২১ ডিসেম্বর। ১৮৯১ সালের এই দিনে আমেরিকার ম্যাসাচুসেটসে জিম শিক্ষক জেমস নাইস্মিথ প্রথমবারের মতো বাস্কেটবল খেলার আয়োজন করেছিলেন। মজার বিষয় হলো, সেই প্রথম ম্যাচটিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি সামাল দিতেই নাইস্মিথ পরবর্তীতে বাস্কেটবলের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করেন, যা আজকের আধুনিক বাস্কেটবলের ভিত্তি। এছাড়া বিজ্ঞানে রেডিয়ামের আবিষ্কার থেকে শুরু করে রাজনৈতিক নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দিনটি। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৮৯১ : যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়।

১৮৯৮ : বিজ্ঞানী পিয়েরে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯২৩ : নেপাল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩৭ : ওয়াল্ট ডিজনির প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডুয়ার্ফস’ মুক্তি পায়।

১৯৪৬ : দক্ষিণ জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

১৯৪৮ : আয়ারল্যান্ড পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে।

১৯৬৮ : চাঁদে মানুষের প্রথম সফরের উদ্দেশ্যে অ্যাপোলো-৮ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

১৯৮৮ : স্কটল্যান্ডের লকারবিতে যাত্রীবাহী উড়োজাহাজ বিস্ফোরণে বিধ্বস্ত হয়।

জন্ম

১৯২৬ : জো প্যাটার্নো, মার্কিন ফুটবল কোচ।

১৯৩৭ : জেন ফন্ডা, মার্কিন অভিনেত্রী।

১৯৪০ : ফ্র্যাঙ্ক জাপ্পা, মার্কিন সংগীতশিল্পী।

১৯৫৭ : রে রোমানো, মার্কিন কৌতুক অভিনেতা।

১৯৬৬ : কিফার সাদারল্যান্ড, কানাডীয় অভিনেতা।

মৃত্যু

১৯৪০ : এফ স্কট ফিটজেরাল্ড, মার্কিন লেখক।

১৯৯২ : অ্যালবার্ট কিং, মার্কিন ব্লুজ সংগীতশিল্পী।