আজ ২৯ ডিসেম্বর। ১৮৫২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বোস্টনে এমা স্নোডগ্রাস নামের এক নারীকে প্যান্ট পরার অপরাধে আদালতে হাজির করা হয়েছিল। সে সময়টি ছিল নারীর জন্য আরামদায়ক ও যৌক্তিক পোশাক নির্বাচনের অধিকার আদায়ের লড়াইয়ের এক উত্তাল সময়। লম্বা ও ভারী স্কার্টের বিকল্প হিসেবে প্যান্ট বা ট্রাউজার পরার জন্য তখন থেকেই নারী অধিকার কর্মীরা সোচ্চার হতে শুরু করেন। এছাড়া আজকের দিনেই টেক্সাসের মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়া এবং রাশিয়ার আলোচিত চরিত্র রাসপুতিনের হত্যাকাণ্ডের মতো ঐতিহাসিক ঘটনাগুলো বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১১৭০ : ক্যান্টারবেরি ক্যাথেড্রালে আর্চবিশপ থমাস বেকেটকে হত্যা করা হয়।
১৭৭৮ : ব্রিটিশ বাহিনী যুক্তরাষ্ট্রের সাভানাহ শহর দখল করে।
১৮১৩ : যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী নিউইয়র্কের বাফেলো শহর পুড়িয়ে দেয়।
১৮৪৫ : টেক্সাস যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৮৫২ : বোস্টনে ট্রাউজার পরার দায়ে এমা স্নডগ্রাসকে আদালতে তোলা হয়।
১৮৯০ : সাউথ ডাকোটার উন্ডেড নি এলাকায় দুই শতাধিক সিউ আদিবাসী নিহত হন।
১৯৪০ : লন্ডনে ব্যাপক বোমা হামলা চালানো হয়।
১৯৭৫ : যুক্তরাজ্যে নারীদের সমান বেতন ও সমমর্যাদার আইন কার্যকর করা হয়।
জন্ম
১৮০৮ : অ্যান্ড্রু জনসন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
১৮০৯ : উইলিয়াম ইউয়ার্ট গ্ল্যাডস্টোন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৯৩৬ : মেরি টাইলার মুর, মার্কিন অভিনেত্রী।
১৯৩৮ : জন ভয়েট, মার্কিন অভিনেতা।
১৯৪২ : রাজেশ খান্না, ভারতীয় অভিনেতা।
মৃত্যু
১৯৮০ : টিম হার্ডিন, মার্কিন সংগীতশিল্পী।












