আজ ১৩ ডিসেম্বর। ১২৯৪ সালের এই দিনে মাত্র পাঁচ মাস দায়িত্ব পালনের পর পোপ সেলেস্টিন পঞ্চম স্বেচ্ছায় পদত্যাগ করেন। গুহাবাসী ও সাধু জীবনের অভ্যস্ত এ ধর্মগুরু মনে করেছিলেন, দায়িত্ব চালিয়ে যাওয়া নিজের আত্মা ও চার্চের জন্য বিপজ্জনক হতে পারে। এ ঘটনা মধ্যযুগীয় ইউরোপের ধর্মীয় ইতিহাসে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে আছে। এছাড়া একই দিনে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, ঐতিহাসিক পরিবর্তন ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম-মৃত্যুর ঘটনা ঘটে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১২৯৪ : পোপ সেলেস্টিন পঞ্চম দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
১৬৩৬ : ম্যাসাচুসেটস বে কলোনি তিনটি সামরিক রেজিমেন্ট প্রতিষ্ঠা করে, যা এখন ইউএস ন্যাশনাল গার্ডের ভিত্তি হিসেবে স্বীকৃত।
১৬৪২ : ডাচ অভিযাত্রী আবেল তাসমান বর্তমান নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড আবিষ্কার করেন।
১৯২০ : জাতিসংঘের লিগ অব নেশনস নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠা করে।
১৯৩৭ : জাপানি সেনারা নানজিং দখল ও লুট করে।
১৯৪৯ : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্থানান্তরের পক্ষে ভোট দেয় নেসেট।
১৯৬৭ : গ্রিসের রাজা দ্বিতীয় কনস্টানটাইনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হয়।
১৯৭৪ : মাল্টা আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৯১ : উত্তর ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক পুনর্মিলনের চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৯৬ : কফি আনান জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন।
জন্ম
১৯৮৯ : টেইলর সুইফট, মার্কিন সংগীতশিল্পী।
১৯৬৭ : জেমি ফক্স, মার্কিন কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৩ : বেন বার্নানকি, মার্কিন অর্থনীতিবিদ।
১৯২৯ : ক্রিস্টোফার প্লামার, কানাডীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯২৫ : ডিক ভ্যান ডাইক, মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী।
মৃত্যু
১৪৬৬ : ডোনাটেলো, ইতালীয় ভাস্কর।
১৭৮৪ : স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক ও অভিধানপ্রণেতা।












