আজ ৬ ডিসেম্বর। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশ সরকার এবং আইরিশ নেতারা অ্যাংলো-আইরিশ চুক্তি স্বাক্ষর করেন। আইরিশ নেতাদের মধ্যে ছিলেন আর্থার গ্রিফিথ, মাইকেল কলিন্স ও আরো বেশ কয়েকজন। এ চুক্তির মাধ্যমে আইরিশ স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং আইরিশ ফ্রি স্টেট হিসেবে প্রতিষ্ঠিত হয়। একই দিনে বিভিন্ন দেশে যুদ্ধ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। আবার জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
১২৪০ : বাটু খানের নেতৃত্বে মঙ্গোল সেনারা কিয়েভ দখল ও ধ্বংস করে।
১৫৩৪ : স্পেনীয়রা ইকুয়েডরের কুইটো নগরী প্রতিষ্ঠা করে।
১৭৬৮ : স্কটল্যান্ডে 'এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা' এর প্রথম খণ্ড প্রকাশিত হয়।
১৮৬৫ : যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তির সাংবিধানিক সংশোধনী অনুমোদিত হয়।
১৮৭৭ : টমাস এডিসন প্রথমবার নিজের কণ্ঠ রেকর্ড করেন।
১৯২১ : ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের নেতৃত্বের মধ্যে স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২৯ : তুরস্কে নারীদের ভোটাধিকার চালু হয়।
১৯৪১ : জাপানের আগ্রাসনবহর সিঙ্গাপুরে দেখা যায়।
১৯৫৬ : দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নেলসন ম্যান্ডেলাসহ ১৫৬ জনকে গ্রেফতার করা হয়।
১৯৭৩ : জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের প্রথম অনির্বাচিত উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৯০ : সাদ্দাম হুসেইন সব বিদেশী জিম্মিদের মুক্ত করার ঘোষণা দেন।

জন্ম
১৯০০ : মার্কিন অভিনেত্রী অ্যাগনেস মুরহেড।
১৯২০ : মার্কিন সঙ্গীতশিল্পী ডেভ ব্রুবেক।
১৯৪১ : মার্কিন অপরাধী রিচার্ড স্পেক।
১৯৬৭ : মার্কিন লেখক ও নির্মাতা জাড অ্যাপাটো।

মৃত্যু
১৮৮২ : ব্রিটিশ ঔপন্যাসিক অ্যান্থনি ট্রলোপ।
১৯৮৮ : মার্কিন সঙ্গীতশিল্পী রয় অরবিসন।