আজ ২৪ নভেম্বর। ১৬৪২ সালের এই দিনে ডাচ নৌ-চালক আবেল জানসজুন তাসমান নতুন একটি সমুদ্রপথ আবিষ্কারের লক্ষ্যে বাটাভিয়া (জাকার্তা) থেকে যাত্রা শুরু করেন। এ সময় তিনি তাসমানিয়ার দক্ষিণ উপকূল ধরে এগিয়ে যান। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৪৩৪ : লন্ডনের টেমস নদী বরফে জমে গিয়েছিল।
১৫৪২ : ইংরেজ সেনাদের সঙ্গে যুদ্ধে স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস পরাজিত হন।
১৬৪২ : ডাচ নাবিক আবেল তাসমান দক্ষিণের সমুদ্রপথে যাত্রা করে তাসমানিয়ার উপকূল ঘেঁষে যাওয়ার সময় দ্বীপটি আবিষ্কার করেন।
১৬৫৫ : অলিভার ক্রমওয়েল অ্যাঙ্গলিকানদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
১৭১৫ : লন্ডনের টেমস নদী আবারো বরফে রূপান্তরিত হয়।
১৭৫৯ : ইতালির ভিসুভিয়াস পর্বতে অগ্ন্যুৎপাত ঘটে।
১৮৫৯ : চার্লস ডারউইনের বিবর্তনবিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়।
১৯১২ : বলকান সংঘাত আন্তর্জাতিক সংকটে রূপ নেয়।
১৯২২ : ইতালির পার্লামেন্ট বেনিতো মুসোলিনিকে এক বছরের জন্য একনায়কতান্ত্রিক ক্ষমতা দেয়।
১৯৪৪ : সাইপান ঘাঁটি থেকে মার্কিন বাহিনীর বিমান প্রথমবার টোকিওতে হামলা চালায়।
১৯৬৩ : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জন কেনেডি হত্যার অভিযোগে আটক লি হার্ভে অসওয়াল্ডকে সরাসরি সম্প্রচারের মধ্যেই গুলি করে হত্যা করা হয়।
১৯৬৯ : অ্যাপোলো-১২ চাঁদ অভিযানের পর ফিরে আসে।
১৯৭৪ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৯ : চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টির পুরো নেতৃত্ব পদত্যাগ করে।

জন্ম

১৮৬৪ : আনরি দ্য তুলুজ লত্রেক, শিল্পী।
১৭৮৪ : জ্যাকরি টেলর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
১৯২৫ : উইলিয়াম এফ বাকলি, সম্পাদক।
১৯৭৮ : ক্যাথরিন হেইগল, অভিনেত্রী।

মৃত্যু

১৯৯০ : ডোডি স্মিথ, নাট্যকার ও লেখক।
১৯৯১ : ফ্রেডি মারকিউরি, গায়ক।
১৯৯১ : এরিক কার, সংগীতশিল্পী।
১৯৯৩ : আলবার্ট কলিন্স, সংগীতশিল্পী।