আজ ২৭ জানুয়ারি। ১৩০২ সালের এদিনে রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে ইতালির ফ্লোরেন্স থেকে নির্বাসিত হয়েছিলেন বিশ্বখ্যাত কবি দান্তে আলিগিয়েরি। গুয়েলফ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনি বিপক্ষ শক্তির রোষানলে পড়েন। শহর থেকে বিতাড়িত হয়ে যাযাবর জীবন শুরু করলেও এ নির্বাসনই বিশ্বসাহিত্যের জন্য আশীর্বাদ হয়ে আসে। নির্বাসিত অবস্থাতেই তিনি রচনা করেন তার অমর কাব্যগ্রন্থ ‘দ্য ডিভাইন কমেডি’। এছাড়াও আজকের দিনটি মৎসার্ট ও লুইস ক্যারলের মতো কালজয়ী স্রষ্টাদের জন্ম এবং এডিসনের বৈদ্যুতিক বাতি পেটেন্ট করার মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৩০২ : রাজনৈতিক বিরোধের জেরে ইতালির ফ্লোরেন্স থেকে নির্বাসিত হন কবি দান্তে আলিগিয়েরি। আর এ সময়েই তিনি রচনা করেন ‘ডিভাইন কমেডি’।
১৬৯৫ : ইস্তাম্বুলে উসমানীয় সিংহাসনে আরোহণ করেন সুলতান দ্বিতীয় মুস্তাফা।
১৮২০ : রুশ অভিযাত্রীরা প্রথমবারের মতো আন্টার্কটিকা মহাদেশের সন্ধান পান।
১৮৮০ : বৈদ্যুতিক বাতির পেটেন্ট নেন উদ্ভাবক থমাস এডিসন।
১৯৪৪ : দীর্ঘ অবরোধের পর সোভিয়েত বাহিনী স্তালিনগ্রাদ ঘেরাও মুক্ত করে।
১৯৬৭ : পরীক্ষামূলক অভিযানে অগ্নিকাণ্ডে প্রাণ হারান অ্যাপোলো এক মহাকাশ অভিযানের তিন নভোচারী।

১৯৮৪ : পেপসির বিজ্ঞাপনের শুটিংয়ের সময় মাথায় আগুন লেগে গুরুতর দগ্ধ হন পপ সম্রাট মাইকেল জ্যাকসন।

জন্ম

১৭৫৬ : ভলফগাং আমাদেউস মৎসার্ট, বিশ্বখ্যাত ধ্রুপদী সংগীত রচয়িতা।

১৮৩২ : লুইস ক্যারল, ব্রিটিশ লেখক ও কল্পকাহিনির স্রষ্টা।
১৮৫০ : এডওয়ার্ড জে স্মিথ, ব্রিটিশ নৌ-ক্যাপ্টেন; টাইটানিক জাহাজের অধিনায়ক।
১৮৫৯ : উইলহেল্ম দ্বিতীয়, জার্মানির সম্রাট।
১৯৪৮ : মিখাইল বারিশনিকভ, রুশ-আমেরিকান ব্যালে নৃত্যশিল্পী।
১৯৫৫ : জন জি রবার্টস জুনিয়র, যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি।

মৃত্যু

১৭৩১ : বার্তোলোমিও ক্রিস্টোফোরি, পিয়ানোর উদ্ভাবক।

১৯০১ : জুসেপ্পে ভের্দি, বিখ্যাত ইতালীয় সুরকার।