আজ ২৮ জানুয়ারি। ১৯৮৬ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উড্ডয়নের মাত্র ৭৩ সেকেন্ড পর বিস্ফোরিত হয় মার্কিন মহাকাশযান ‘চ্যালেঞ্জার’। মর্মান্তিক এ দুর্ঘটনায় সাতজন আরোহীর সবাই প্রাণ হারান। তাদের মধ্যে ক্রিস্টা ম্যাকঅলিফ নামে একজন স্কুল শিক্ষিকাও ছিলেন। তাকে মহাকাশে প্রথম বেসামরিক আমেরিকান হিসেবে ভ্রমণের জন্য বেছে নেয়া হয়েছিল। দুর্ঘটনাটি শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের মহাকাশ অভিযানের ইতিহাসে গভীর আলোড়ন তোলে। এর পর নাসা তাদের মহাকাশ কর্মসূচি নতুন করে সাজায় এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। এছাড়া ইতিহাসে আজকের দিনটি আইফেল টাওয়ারের নির্মাণ শুরু এবং ‘পাকিস্তান’ শব্দের জন্মের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০৯৯ : প্রথম ক্রুসেড চলাকালে সিরিয়ায় হোসন-এল-আকরাদের অবরোধ শুরু হয়।
১৮০৭ : লন্ডনের পল মল সড়কে প্রথমবার গ্যাসবাতির আলো জ্বলে।
১৮১৩ : জেন অস্টেনের উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ প্রকাশিত হয়।
১৮৮৭ : প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণকাজ শুরু হয়।
১৯৩৩ : ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পৃথক রাষ্ট্রের ধারণা হিসেবে ‘পাকিস্তান’ নামটি প্রস্তাব করা হয়।
১৯৩৫ : আইসল্যান্ড প্রথম পশ্চিমা দেশ হিসেবে গর্ভপাতকে বৈধতা প্রদান করে।
১৯৫৮ : লেগো কোম্পানি তাদের বিখ্যাত ‘লেগো ব্রিকস’ বা খেলনা ইটের নকশা পেটেন্ট করে।
১৯৮৬ : ‘চ্যালেঞ্জার’ মহাকাশযান বিস্ফোরণে সাত নভোচারীর মৃত্যু ঘটে।
জন্ম
১৯১২ : জ্যাকসন পোলক, মার্কিন চিত্রশিল্পী।
১৯৩৬ : অ্যালান আলডা, মার্কিন অভিনেতা ও নির্মাতা।
১৯৪০ : কার্লোস স্লিম হেলু, মেক্সিকান ব্যবসায়ী।
১৯৪৯ : গ্রেগ পপোভিচ, মার্কিন বাস্কেটবল কোচ।
১৯৫৫ : নিকোলা সারকোজি, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট।
মৃত্যু
১৫৯৬ : ফ্রান্সিস ড্রেক, ইংরেজ নৌ-অভিযাত্রী।
১৯৩৯ : ডব্লিউ বি ইয়েটস, আইরিশ কবি।
১৯৮৩ : বিলি ফিউরি, ব্রিটিশ গায়ক।
১৯৯৬ : জেরি সিগেল, সুপারম্যানের সহ-স্রষ্টা।












