আজ ১৬ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৬২০ : মে ফ্লাওয়ার জাহাজে করে ইংরেজ উপনিবেশ স্থাপনকারীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করে।
১৬৩০ : মার্কিন শহর শ’মুটের নাম বদলে বোস্টন রাখা হয়।
১৭৯৫ : ব্রিটিশরা ডাচদের কাছ থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন দখল করে।
১৮৪৮ : ফরাসি সব উপনিবেশ থেকে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।
১৯২০ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে ঘোড়ার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে ৩৮ জন নিহত ও ১৪৩ জন আহত হন।
১৯৪১ : জার্মান সেনারা ইউক্রেনের কিয়েভ ঘিরে ফেলে। একই দিনে ভিলনা শহরের ইহুদিদের গেটোয় পাঠানোর নির্দেশ দেয়া হয়।
১৯৬৩ : মালয়েশিয়া ফেডারেশন গঠিত হয়।
১৯৭৫ : পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৮৬ : দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭৭ শ্রমিক নিহত হন।
১৯৯২ : ব্রিটেন ইউরোপীয় মুদ্রা বিনিময় ব্যবস্থায় তাদের অংশগ্রহণ স্থগিত করে।

জন্ম

১৮৯১ : কার্ল ডনিটজ, জার্মান নৌ-সেনাপতি
১৯২৩ : লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
১৯২৪ : লরেন ব্যাকল, মার্কিন অভিনেত্রী
১৯২৫ : বি.বি. কিং, মার্কিন সংগীতশিল্পী
১৯২৭ : পিটার ফক, মার্কিন অভিনেতা

মৃত্যু

১৭৩৬ : ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তাপমাত্রা মাপার যন্ত্রের উদ্ভাবক
১৮২৪ : লুই অষ্টাদশ, ফ্রান্সের রাজা