আজ ১০ জানুয়ারি। ১৯০১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্পিন্ডলটপ হিলে মাটির নিচ থেকে খনিজ তেল উত্তোলনের সময় হঠাৎ বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিস্ফোরণের মতো বেরিয়ে আসে। শত শত ফুট এলাকা তেলের আস্তরণে ঢেকে যাওয়ার এ ঘটনাটি ছিল আধুনিক মার্কিন তেল শিল্পের অগ্রযাত্রার এক বিশেষ মুহূর্ত। এছাড়া লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেল চলাচল শুরু এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এ দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৪৭৫ : ভাসলুইয়ের যুদ্ধে মলদাভিয়ার শাসক স্তেফান তৃতীয় অটোমান সাম্রাজ্যকে পরাজিত করেন।
১৮৩৯ : ভারতে উৎপাদিত চা প্রথমবারের মতো যুক্তরাজ্যে পৌঁছায়।
১৮৬৩ : লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেল পথ উন্মুক্ত করা হয়।
১৯০১ : যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিশাল তেলের খনির সন্ধান পাওয়া যায়।
১৯২০ : ‘লিগ অফ নেশনস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১৯২৮ : সোভিয়েত ইউনিয়ন থেকে লিওন ট্রটস্কিকে নির্বাসনে পাঠানো হয়।
১৯৪৬ : লন্ডনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৪৬ : মার্কিন সেনাবাহিনী প্রথমবারের মতো চাঁদ থেকে রাডার সংকেত পাঠাতে সক্ষম হয়।
১৯৫৭ : স্যার অ্যান্থনি ইডেনের পদত্যাগের পর হ্যারল্ড ম্যাকমিলান ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
১৯৯৪ : ইউক্রেন তাদের বিশাল পারমাণবিক অস্ত্রাগার ত্যাগের বিষয়ে সম্মত হয়।
জন্ম
১৯০৮ : পল হেনরিড, অস্ট্রীয় অভিনেতা।
১৯২৪ : ম্যাক্স রোচ, আমেরিকান জ্যাজ সংগীতশিল্পী।
১৯৩৮ : ডোনাল্ড কানুথ, আমেরিকান গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৪৫ : রড স্টুয়ার্ট, ব্রিটিশ গায়ক ও গীতিকার।
১৯৪৯ : জর্জ ফোরম্যান, আমেরিকান পেশাদার বক্সার।
মৃত্যু
১৯৬১ : ডাশিয়েল হ্যামেট, আমেরিকান লেখক।
১৯৭১ : কোকো শ্যানেল, বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার।
১৯৭৬ : হাউলিন উলফ, আমেরিকান ব্লুজ সংগীতশিল্পী।












