আজ ২৪ জানুয়ারি। ১৮৪৮ সালের আজকের দিনে জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি ছোট এক পাহাড়ি ঝরনায় উজ্জ্বল স্বর্ণের টুকরো খুঁজে পান। এ ঘটনা খুব দ্রুতই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং কয়েক লাখ মানুষকে ভাগ্যের সন্ধানে পৃথিবীর পশ্চিম দিকে পাড়ি দিতে উৎসাহিত করে। ইতিহাসে এটি ‘ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ’ নামে পরিচিত। এছাড়া আজকের দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যু এবং অ্যাপলের প্রথম ম্যাকিনটোশ কম্পিউটার উন্মোচনের মতো আরো অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০৭৬ : জার্মানির রাজা চতুর্থ হেনরি ওয়ার্মসের সিনোডে পোপ সপ্তম গ্রেগরিকে অপসারণের ঘোষণা দেন।
১৬৪৪ : ইংল্যান্ডের গৃহযুদ্ধে ন্যান্টউইচের যুদ্ধে পার্লামেন্টপন্থীরা জয় লাভ করে।
১৮৪৮ : ক্যালিফোর্নিয়ায় স্বর্ণ আবিষ্কারের মাধ্যমে গোল্ড রাশের সূচনা হয়।
১৯০৮ : ‘স্কাউটিং ফর বয়েজ’ প্রকাশের মধ্য দিয়ে স্কাউট আন্দোলনের ভিত্তি স্থাপিত হয়।
১৯৮৪ : অ্যাপল ম্যাকিনটোশ ব্যক্তিগত কম্পিউটার উন্মোচন করে।
জন্ম
১৭১২ : দ্বিতীয় ফ্রেডেরিক, প্রুশিয়ার রাজা।
১৭৭৬ : ই টি এ হফম্যান, জার্মান সাহিত্যিক ও সুরকার।
১৮৬২ : এডিথ ওয়ার্টন, মার্কিন সাহিত্যিক।
১৮৯১ : ওয়ালথার মডেল, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯৪১ : নিল ডায়মন্ড, মার্কিন গায়ক ও গীতিকার।
মৃত্যু
১৯৬৫ : উইনস্টন চার্চিল, ব্রিটিশ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী।












