আজ ১৭ ডিসেম্বর। ১৯৮৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সম্প্রচারিত হয় জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’। বড়দিনের বিশেষ পর্ব দিয়ে শুরু হওয়া এই শোটি পরবর্তীতে মার্কিন টেলিভিশনের ইতিহাসে দীর্ঘতম অ্যানিমেটেড সিরিজে পরিণত হয়। সময়ের পরিক্রমায় আজকের দিনে রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম বিমান উড্ডয়ন থেকে শুরু করে নানা রাজনৈতিক ও বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয়েছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
৫৪৬ : বাইজেন্টাইন সেনাদের কাছ থেকে রোম উদ্ধার করেন অস্ট্রোগথ রাজা টোটিলা।
১৩৯৮ : তুর্কি বিজেতা তৈমুর দিল্লি দখল করে সুলতান নাসির উদ্দিন মাহমুদের বাহিনী পরাজিত করেন।
১৮১৯ : কলম্বিয়া স্পেনের শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৬৫ : ভিয়েনায় ফ্রাঞ্জ শুবার্টের বিখ্যাত ‘এইটথ সিম্ফনি’র প্রথম প্রদর্শনী হয়।
১৯০৩ : উত্তর ক্যারোলাইনায় রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবার যান্ত্রিক বিমানে সফলভাবে উড্ডয়ন করেন।

১৯১৪ : ব্রিটেন মিসরকে একটি সুরক্ষিত রাজ্য হিসেবে ঘোষণা করে।
১৯৩৮ : জার্মান বিজ্ঞানী অটো হানের গবেষণায় ইউরেনিয়ামের নিউক্লিয়ার বিভাজনের প্রমাণ মেলে।

১৯৬৪ : জেমস বন্ড সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘গোল্ডফিঙ্গার’ লন্ডনে মুক্তি পায়।
১৯৮৯ : টেলিভিশনে প্রথম সম্প্রচারিত হয় অ্যানিমেটেড ধারাবাহিক দ্য সিম্পসনস।

জন্ম
১৮৭৪ : উইলিয়াম লায়ন ম্যাকেনজি কিং, কানাডার প্রধানমন্ত্রী।
১৯৩৬ : ফ্রান্সিস, ক্যাথলিক চার্চের পোপ।
১৯৪২ : মুহাম্মাদু বুহারি, নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধান।
১৯৪৫ : ক্রিস ম্যাথিউস, মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
১৯৭৮ : ম্যানি পাকিয়াও, ফিলিপাইনের বক্সার ও রাজনীতিক।

মৃত্যু
১৮৩০ : সিমন বলিভার, দক্ষিণ আমেরিকার বিপ্লবী নেতা ও কলম্বিয়ার রাষ্ট্রপতি।

১৯৫৭ : ডরোথি এল সেয়ার্স, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯৯৯ : গ্রোভার ওয়াশিংটন জুনিয়র, মার্কিন স্যাক্সোফোন বাদক।