আজ ৩ ডিসেম্বর। ১৯৮৪ সালের এই দিনে ভারতের ভোপালে অবস্থিত ইউনিয়ন কার্বাইড প্ল্যান্ট থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। এটি মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয় সৃষ্টি করে। এ ট্র্যাজেডিতে ১৫ হাজার থেকে ২০ হাজার মানুষ মারা যান। এছাড়াও প্রায় লাখখানেক মানুষ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য জটিলতায় ভোগেন। এমনকি এ ঘটনা অবলম্বনে বলিউড ‘ভোপাল এক্সপ্রেস’ থেকে শুরু করে ‘দ্য রেলওয়ে ম্যান’ পর্যন্ত চলচ্চিত্র ও সিরিজ নির্মাণ করেছে। একই দিনে বিভিন্ন দেশে যুদ্ধ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। আবার জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৬৭৬ : স্ক্যানিয়ান যুদ্ধের সময় লুন্ডের যুদ্ধে সুইডিশ সেনাবাহিনী ডাচ বাহিনীকে পরাজিত করে।
১৬৮৯ : সুইস শল্যচিকিৎসক জোহানেস ফাতিও যমজ এলিজাবেত ও ক্যাথারিনাকে সফলভাবে পৃথক করেন।
১৭৩৬ : জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াসের পরিমাপে নিউটনের পৃথিবীর ডিম্বাকৃতি তত্ত্ব নিশ্চিত হয়।
১৮২৮ : অ্যান্ড্রু জ্যাকসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৫৯ : ক্রীতদাসদের বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে দাসপ্রথা বিলোপবাদী জন ব্রাউনকে ফাঁসিতে ঝোলানো হয়।
১৯৪৩ : ইতালিতে মন্টে ক্যাসিনোর যুদ্ধ শুরু হয়।
১৯৬৭ : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চিকিৎসক ক্রিস্টিয়ান বার্নার্ড প্রথম সফল মানব হৃদযন্ত্র প্রতিস্থাপন করেন।
১৯৮৪ : ভারতের ভোপালে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৯৮৯ : মাল্টা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ স্নায়ুযুদ্ধ সমাপ্ত ঘোষণা করেন।
১৯৯৭ : ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে বাকিংহাম প্যালেসে রানির কাছ থেকে অনারারি নাইটহুড লাভ করেন।
জন্ম
১৮৮৪ : রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি।
১৯৩০ : জ্যাঁ ল্যুক গোদার, ফরাসি চলচ্চিত্র পরিচালক।
১৯৪৮ : ওজি ওসবোর্ন, ব্রিটিশ সংগীতশিল্পী।
১৯৬০ : জুলিয়ান মুর, মার্কিন অভিনয়শিল্পী।
১৯৭৯ : শন পার্কার, মার্কিন উদ্যোক্তা।
মৃত্যু
১৮৯৪ : রবার্ট লুই স্টিভেনসন, স্কটিশ কথাসাহিত্যিক।
১৯১৯ : পিয়ের অগুস্ত রেনোয়া, ফরাসি চিত্রশিল্পী।












